শ্রীদেবীর ভূমিকায় রকুলপ্রীত! আসছে নতুন বায়োপিক
শ্রীদেবীর প্রয়াণের পর থেকেই এই মহিলা সুপারস্টারকে নিয়ে ফিল্ম তৈরির প্রসঙ্গ উঠতে থাকে। কথা ওঠে, তাঁর বিয়োপিক তৈরির জন্য। যে বিষয়ে অনেকদূর এগিয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর।
শ্রীদেবীর প্রয়াণের পর থেকেই এই মহিলা সুপারস্টারকে নিয়ে ফিল্ম তৈরির প্রসঙ্গ উঠতে থাকে। কথা ওঠে, তাঁর বিয়োপিক তৈরির জন্য। যে বিষয়ে অনেকদূর এগিয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। এবার দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিবিদ এনটিআর-এর জীবন নিয়ে তৈরি হতে চলা বায়োপিকে উঠে আসছে শ্রীদেবীর প্রসঙ্গ। আর সেই চরিত্রে সম্ভবত দেখা যাবে অভিনেত্রী রকুলপ্রীতকে।

একবার অভিনেত্রী দীপ্তি নাভাল রকুলপ্রীতের মুখের আদলের সঙ্গে প্রকাশ্যে শ্রীদেবীর মুখের আদলের তুলনা করেছিলেন। তারপর থেকে অনেকেই মনে করেছিলেন শ্রীদেবীর বায়োপিক তৈরি হলে তাতে অভিনয় করবেন রকুলপ্রীত সিং। তবে , মাঝে শোনা গিয়েছিল যে এনটিআর-এর বায়োপিকে শ্রীদেবীর ভূমিকায় থাকছেন বিদ্যা বালান। সেই খবরকে ছাপিয়ে এবার উঠে আসছে রকুলপ্রীত সিং এর নাম।
দক্ষিণী ফিল্মস্টার এনটিআর এবং শ্রীদেবী একসঙ্গে ১৪টি ফিল্মে অভিনয় করেন। 'বব্বিলি পুলি','ভেতাগাড়ু' সহ একাধিক ছবিতে দেখা যায় শ্রীদেবী ও এনটিআরকে। এদিকে, শোনা যাচ্ছে এনটিআর-এর বায়োপিক নির্মাতারা শ্রীদেবীর চরিত্রের জন্য ইতিমধ্যেই রকুলপ্রীতকে প্রস্তাব দিয়ে দিয়েছেন। যা নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।












Click it and Unblock the Notifications