কবে বিয়ের পিঁড়িতে বসছেন রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি?
বলিউডে আবার বিয়ের সানাই বাজতে চলেছে। অনুগামীদের জন্য আবার সুখববর। সম্প্রতি রিচা চাড্ডা ও আলি ফজল বিয়ে করেছেন। এখন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ের খবরে ছিল। এখন আবার লাইম লাইটে আছেন রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি গাঁটছড়া বাঁধতে চলেছেন। ২০২৩ সালে দুজনেই চারহাত এক হাত হতে চলেছে, এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর ভাই।

রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানিকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর। কবে তাঁরা দুজনের সম্পর্কের নতুন নাম দিতে চলেছেন তা জানার জন্য ভক্তরাও আগ্রহী। তাদের বিয়ের খবর জানালেন তাঁর ভাই।
রকুলের ভাই আমান জানিয়েছেন, জ্যাকির সঙ্গে কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন রকুল। দুজনেই একে অপরকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান। এই মুহূর্তে বিয়ের কোনোও তারিখ ঠিক করা হয়নি, তবে এরকম কিছু হলে রাকুল নিজেই তা সবাইকে জানাবেন। বর্তমানে জ্যাকির বড় প্রজেক্ট কাজ আছে এবং রাকুলও ব্যস্ত, তাই দুজনেই ভেবেচিন্তে বিয়ের সিদ্ধান্ত নেবেন।
রকুল প্রীত তার প্রেম জীবনের জন্যও শিরোনামে রয়েছেন। দুজনেই খুব মানাবে। এমনই অনেক অনুগামী মনে করছেন। বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি। ছেলের বিয়ে একটু অন্যভাবে দিতে চান বসু। রকুল এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং বিয়ের ঘোষণাও করবেন বলে জানিয়েছেন।
বলা বাহুল্য, মুক্তি পেয়েছে 'গডফাদার’ সিনেমাটির হিন্দি ট্রেলার। সিনেমাটি তেলেগু ছবি। সেখানে চিরঞ্জীবী অভিনয় করেছেন। পরবর্তী ছবিতে চিরঞ্জীবীর সঙ্গে সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের দাবাং সলমন খানকে। এই সিনেমার ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চিরঞ্জীবী ও সলমন খান। তাদের দুজনকে এক সঙ্গে দেখে অবাক হয়েছেন অনেক অনুগামীই। এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী রকুল প্রীত সিং।
দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী এবং বলিউডের দাবাং সালমান খানকে এই প্রথমবার একই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। আর এটি সবার নজরে এসে গেছে ইতিমধ্যে। সিনেমাটির পরিচালনা করেছেন মোহন রাজা। সিনেমা প্রসঙ্গে, অভিনেতা সলমন জানিয়েছেন, চিরন গারু যখন আমায় ডেকেছিলেন তখন আমি ভেবেছিলাম এই সিনেমায় আমার জন্য একটি ছোট রোলে অভিনয়ের কথা হয়তো তিনি বলছেন। সবটা জানার পর কিন্তু তখন তিনি জানান, চিরন আপনি আপনার পিছনে আমাকে দাঁড় করিয়ে দেন। তাও ঠিক আছে।












Click it and Unblock the Notifications