রাখি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা বার্তায় যা বললেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি
দেশ জুড়ে এদিন বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রাখি উৎসব। ভ্রাতৃত্ববোধ আর স্নেহের এক অদ্ভূত মিশেল এই উৎসব।
দেশ জুড়ে এদিন বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রাখি উৎসব। ভ্রাতৃত্ববোধ আর স্নেহের এক অদ্ভূত মিশেল এই উৎসব। পৌরাণিক ইতিহাস ছাড়াও দেশ স্বাধীন হওয়ার সঙ্গে জড়িকত ইতিহাসে রাখির গুরুত্ব অপরিসীম। এমন এক উৎসবের দিনে দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টে দেশবাসীর উদ্দেশে রাখির শুভেচ্ছা বার্তা জানান। অন্যদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও এদিন দেশবাসীকে রাখি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এমন এক উৎসবের দিনে দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ যেন অটুট থাকে। পাশাপাশি নিজের টুইটে এদিন রাষ্ট্রপতি মহিলা সুরক্ষার বিষয়টিকেও তুলে ধরেন।
Greetings to all fellow citizens on Raksha Bandhan. May the spirit of this festival strengthen fraternal feelings and inspire us to live in a society defined by universal respect for the security and dignity of women, especially of girl children #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 26, 2018
Birthday greetings to my colleague Smt. Maneka Gandhi Ji. She is passionately working towards furthering the empowerment of women and welfare of children. May God bless her with a long and healthy life. @Manekagandhibjp
— Narendra Modi (@narendramodi) August 26, 2018
উল্লেখ্য, আজ দেশের বিভিন্ন প্রান্তে রাখি উপলক্ষ্য়ে বেশ কিছু ধর্মীয় উপাচার সহকারে পূজা অর্চনাও পালিত হচ্ছে। পাশাপাশি ভাইয়ের মঙ্গলকামনায় কাশ্মীর থেকে কন্যা কুমারী মেতে রয়েছে রাখির আনন্দে।












Click it and Unblock the Notifications