Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাখি সাওয়ান্তের রহস্যময় স্বামী রীতেশ নিজের পরিচিতি প্রকাশ করবেন শীঘ্রই

রীতেশ নিজের পরিচিতি প্রকাশ করবেন শীঘ্রই

বিগ বসের বাড়িতে সব অসম্ভব বিষয়ই সম্ভব। বর্তমানে বিগ বসের বাড়িতে চ্যালেঞ্জার্স হিসাবে প্রবেশ করেছেন রাখি সাওয়ান্ত। যিনি দাবি করেছিলেন যে ব্রিটেনের এক ব্যবসায়ী, যাঁর নাম রীতেশ, তাঁকে বিয়ে করেছেন তিনি। কিন্তু নাতো কখনও রাখি সাওয়ান্ত আর না তাঁর স্বামী রীতেশ কোনওদিন তাঁর পরিচিতি বা তিনি সকলের সামনে এসেছেন। তবে বিগ বস রিয়্যালিটি শোতে রাখির প্রবেশের পর তাঁর বিয়ে নিয়ে পেজ–৩ শিরোনাম হয়ে ওঠে। এরপরই রাখির স্বামী রীতেশ অবশেষে সিদ্ধান্ত নেন যে তিনি সংবাদমাধ্যমে রাখির পারফম্যান্স নিয়ে কথা বলবেন।

রাখি সাওয়ান্তের রহস্যময় স্বামী রীতেশ নিজের পরিচিতি প্রকাশ করবেন শীঘ্রই


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকারের সময় রীতেশ জানিয়েছেন যে তিনি ক্যামেরার সামনে আসতে প্রস্তুত রয়েছেন এবং গোটা বিশ্বকে জানাতে চান যে তিনি রাখি সাওয়ান্তের স্বামী। ওই ব্যবসায়ী এও জানিয়েছেন যে তিনি বিগ বসের শোতে এসে নিজের পরিচিতি প্রকাশ করতেও রাজি আছেন। রীতেশ বলেন, '‌আমার স্বার্থপর উদ্দেশ্যে জন্য আমি আমার পরিচিতি সকলের সামনে আনতে পারিনি।’‌ তিনি আরও বলেন, '‌আমার মনে হয় এটা একেবারেই আমার ভুল এবং আমার স্বার্থপর প্রকৃতি যে আমি আমার পরিচিতি লুকিয়ে রেখেছিলাম।

আমি সবসময় এই ভয় পেতাম যে খারাপ হাস্যরসের কারণে সবার সামনে আমার সম্পর্ক এবং পরিচয় প্রকাশের পরে, আমার শেয়ারগুলির ওপর প্রভাব পড়তে পারে। এটাই আমার স্বার্থপর প্রকৃতি। কিন্তু এই সাক্ষাতকারের মাধ্যমে এটা বলতে চাই যে রাখি সাওয়ান্ত আমার জীবনে এসে এবং আমায় বিয়ে করে আমার জীবন ধন্য করেছে। আমি ও আমার পরিবার সেই ঋণ শোধ করতে পারব না। তিনি সত্যিকারের স্ত্রী ও সহকর্মী প্রমাণ করেছেন।’‌

রীতেশ আরও জানিয়েছেন যে রাখি সবকিছু বোঝার পর তাঁকে সমর্থন করার জন্য তাঁর পরিচয় প্রকাশ করেননি, এই ঋণ তিনি সারাজীবনেও শোধ করতে পারবেন না। রীতেশ এও জানান যে তিনি যদি সুযোগ পান তবে ক্যামেরার সামনে এসে নিজের পরিচিতি প্রকাশ করতেও দ্বিধাবোধ করবেন না। এখন তিনি কোনও লাভ–লোকসানের কথা ভাবছেন না শুধু তিনি তাঁদের বিয়ে নিয়ে ভাবছেন। রীতেশ জানিয়েছেন যে যদি বিগ বসের নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন তাঁর পরিচয় সামনে নিয়ে আসার জন্য তিনি রাজি আছেন তা করতে।

রীতেশ জানান যে তাঁরা আগামী বছর সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন। রাখি সাওয়ান্তে স্বামী তাঁর স্ত্রীকে আপত্তিকর ও সস্তা ভাষায় অপমান করার জন্য নিক্কি ও মনু পাঞ্জাবির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করবেন। এখন শুধুই অপেক্ষা রাখি সাওয়ান্তের স্বামী রীতেশের সামনে আসার। তা বিগ বসের শোয়ের মাধ্যমেই হয় কিনা তারই প্রতীক্ষায় দর্শকরা।



More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+