'আইটেম গার্ল' থেকে 'ড্রামা কুইন', বলিউডে যেভাবে এগিয়ে চলেছেন রাখী

যৌন হেনস্থার ঘটনা ঘিরে এদিন তনুশ্রী দত্তের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাখী সাওয়ান্ত। বলিউডের এই আইটেম গার্লকে নিয়ে আপাতত তোলপাড় সিনেমা জগত । তনুশ্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন রাখী।

যৌন হেনস্থার ঘটনা ঘিরে এদিন তনুশ্রী দত্তের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাখী সাওয়ান্ত। বলিউডের এই আইটেম গার্লকে নিয়ে আপাতত তোলপাড় সিনেমা জগত । তনুশ্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন রাখী। দেখে নেওয়া যাক, সাম্প্রতিককালে বলিউডের আর কোন কোন কোন ঘটনায় নাম জড়িয়েছে রাখীর। কতটাই বা চড়াই উতরাই পেরিয়েছে রাখীর কেরিয়ারগ্রাফ!

তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ

তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ

কিছুদিন আগে তনুশ্রী দত্তের বিরুদ্ধে রাখী সাওয়ান্ত মুখ খোলেন। জানান নানা পাটেকরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তনুশ্রী। সেই ঘটনার পাল্টা হিসাবে রাখীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন তনুশ্রী দত্ত। এরপর আজ এক সাংবাদিক সম্মেলনে রাখী অভিযোগ তোলেন , ১২ বছর আগে তাঁকে ধর্ষণ করেন তনুশ্রী দত্ত। পাশাপাশি তনুশ্রীকে 'লেসবিয়ান' বলে মন্তব্য করেন তিনি।

ডাব্লিউডাব্লিউই -তে রাখীর নাচ

ডাব্লিউডাব্লিউই -তে রাখীর নাচ

রাখী সাওয়ান্তকে ঘিরে সাম্প্রতিকতম ঘটনা যদি হয় তনুশ্রী দত্তকে ঘিরে বিতর্ক, তাহলে তার আগে রয়েছে আরও একটি ঘটনা। এবছরের অগাস্ট মাসে ডাব্লিউডাব্লিউই -এর রিং এর মধ্যে রাখী আর স্বপ্না চৌধুরীর নাচ ফের শিরোনামে উঠে আসে। যে নাচ ঘিরে বেশ চর্চায় আসেন রাখী সাওয়ান্ত।

রামরহিম নিয়ে রাখী সাওয়ান্ত

রামরহিম নিয়ে রাখী সাওয়ান্ত

একটা সময় বিতর্কিত ধর্মগুরু রামরহিমের বিরুদ্ধেও মুখ খোলেন রাখী। পাশাপাশি, রামরহিমকে নিয়ে তৈরি ছবিতেও রাখীর অভিনয় ঘিরে বেশ জলঘোলা হয় বলিউডে।

রাখীর কেরিয়ারের কয়েকটি ধাপ

রাখীর কেরিয়ারের কয়েকটি ধাপ

রাখীর কেরিয়ারের প্রথম দিকে 'স্বয়ম্বর' নামের এক অনুষ্ঠান তাঁকে জনপ্রিয় করে তোলে। সেই 'রাখী কি স্বয়ম্বর' নামের রিয়্যালিটি শোতে ইলেশ পারুঞ্জনওয়ালাকে বিয়ে করেন তিনি। তারপর থেকেই বলিউডে জনপ্রিয়তার সিঁড়ি চড়তে থাকেন রাখী।

রাখীর কেরিয়ারগ্রাফ

রাখীর কেরিয়ারগ্রাফ

'অগ্নিচক্র' ফিল্ম দিয়ে শুরু হয় , রাখীর বলিউডের পথ চলা । এরপর গোবিন্দার সঙ্গে 'জোরু কা গুলাম', ' জিশ দেশ মে গঙ্গা রেহতা হ্যায়', ইত্যাদি ছবিতে দেখা যায় তাঁকে। পাশাপাসশি ২০০৩ সাল থেকে আইটেম ডান্সের দিক থেকেও বেশ নাম করেন রাখী।

মিকা-পর্ব!

মিকা-পর্ব!

২০০৬ সালে রাখীর জন্মদিনের পার্টিতে মিকা সিং এর আচরণ নিয়ে খবরের শিরোনামে আসেন রাখী ও মিকা। রাখীকে সেখানে , সর্বসমক্ষে মিকা জোর করে চুম্বন করেন বলে অভিযোগ তোলেন রাখী। তারপরই খবরে আসতে থাকেন রাখী সাওয়ান্ত।

২০১৪ সালে রাজনীতিতে রাখী

২০১৪ সালে রাজনীতিতে রাখী

ফিল্মের কেরিয়ারগ্রাফ যখন নিচে নামতে থাকে, তখন ২০১৪ সালে রাখী সাওয়ান্ত নিজের রাজনৈতিক পার্টিও লঞ্চ করেন। নাম হয় ' রাষ্ট্রীয় আম আদমি পার্টি'। যদিও সেই রাজনৈতিক দলের কোনও চিহ্ন সেভাবে এখন মেলেনা।

রাখী সাওয়ান্তের সম্পত্তির পরিমাণ কত!

রাখী সাওয়ান্তের সম্পত্তির পরিমাণ কত!

বিশেষ সূত্রের খবর, রাখী সাওয়ান্ত আপাতত ১০ কোটিরও বেশি অর্থমূল্যের সম্পত্তির মালিক। যগিও এই ঘটনার সত্যতা সম্পর্কে সেভাবে কোনও নিশ্চিত সূত্র পাওয়া যায়না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+