তনুশ্রীর কাছে ক্ষতিপূরণ দাবি রাখীর! অর্থমূল্য শুনলে অবাক হতে হয়

রাখী সাওয়ান্তের সঙ্গে তনুশ্রী দত্তের ঝামেলা যে কোন পর্যায়ে পৌঁছেছে সে বিষয়ে একাধিক কানাঘুষো শোনা যাচ্ছে বলিউডের আশপাশে কান পাতলেই! প্রথমে তনুশ্রীর মন্তব্য পরে, তনুশ্রীর বিরুদ্ধে রাখীর পাল্টা তোপ।

রাখী সাওয়ান্তের সঙ্গে তনুশ্রী দত্তের বিবাদ যে কোন পর্যায়ে পৌঁছেছে সে বিষয়ে একাধিক কানাঘুষো শোনা যাচ্ছে বলিউডের আশপাশে কান পাতলেই! প্রথমে তনুশ্রীর মন্তব্য, পরে তনুশ্রীর বিরুদ্ধে রাখীর পাল্টা তোপ। এবার সেই লড়াই পৌঁছে গিয়েছে আদালত পর্যন্ত। তনুশ্রীর কাছে ক্ষতিপূরণের দাবি করে আইনি নোটিস পাঠিয়েছেন রাখী সাওয়ান্ত।

রাখীর দাবি

রাখীর দাবি

রাখীর দাবি, তাঁর সম্পর্কে তনুশ্রীর নিম্ন রুচির মন্তব্যে বহু ক্ষতি হয়ে গিয়েছে তাঁর কেরিয়ারে। এজন্য আর্থিক ক্ষতিও প্রচুর পরিমাণে হয়েছে রাখীর। এছাড়াও রাখীর দাবি, তাঁর জনপ্রিয়তাও আঘাত পেয়েছে এই ঘটনায়। আর সেই কারণেই তিনি তনুশ্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাখীর আইনি নোটিস

রাখীর আইনি নোটিস

রাখী সাওয়ান্ত তাঁর আইনি নোটিসে জানিয়েছেন, তাঁকে হিংসা করেন তনুশ্রী। গত দুই দশকে তনুশ্রী কোনও কাজের সুযোগ পাননি বলেই এমন করছেন। আর এই সমস্ত দাবি তুলে, রাখী তাঁর যাবতীয় ক্ষতির সাপেক্ষে ২৫ পয়সা ক্ষতিপূরণ হিসাবে দাবি করেছেন তনুশ্রীর কাছ থেকে।

ধর্ষণের অভিযোগ

ধর্ষণের অভিযোগ

এর আগে, রাখী সাওয়ান্ত ধর্ষণের অভিযোগ তোলেন তনুশ্রীর বিরুদ্ধে।ধর্ষণ প্রসঙ্গে রাখী বলেন, ১২ বছর আগে তাঁর সঙ্গে যৌননিগ্রহের ঘটনা ঘটে। শুধু একবার নয়, বারবার রাখীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তাঁর দাবি, তনুশ্রী দত্ত তাঁকে ধর্ষণ করেছেন। একবার নয় বার বার এই ঘটনা ঘটেছে। রাখীর এমন বক্তব্যের পরই শোরগোল পড়তে থাকে বলিউডে।

 তনুশ্রীকে তোপ

তনুশ্রীকে তোপ

রাখীর দাবি তনুশ্রী দত্ত একজন 'লেসবিয়ান'। এপ্রসঙ্গে তিনি ৩৭৭ এর কথাও বলেন সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি, রাখী জানিয়েছেন,ঘটনার সঙ্গে সঙ্গে তিনি এই কথা জানানি, কারণ তাঁর মনে হয়েছিল , ধর্ষণের প্রসঙ্গে মুখ খুললে তিনি খুন হয়ে যেতে পারেন। তাঁর গণধর্ষণ হওয়ার সম্ভাবনা ছিল বলেও আশঙ্কা করেন রাখী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+