অক্ষয়কে ঘিরে ক্ষোভ রাখীর! তোপ দাগলেন সুশান্তের বিরুদ্ধেও
অব্যাহত রাখী-বচন! এবার অভিনেতা অক্ষয় কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাখী সাওয়ান্ত। অক্ষয় কুমার কেন 'হাউসফুল ৪' ছেড়েছেন তা নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন বলিউডের এই অভিনেত্রী।
অব্যাহত রাখী-বচন! এবার অভিনেতা অক্ষয় কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাখী সাওয়ান্ত। অক্ষয় কুমার কেন 'হাউসফুল ৪' ছেড়েছেন তা নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন বলিউডের এই অভিনেত্রী। শুধু অক্ষয় কুমার নয়, সুশান্ত সিং রাজপুতকেও নিজের মত করে আক্রমণ করেছেন রাখী। এক সর্বভারতীয় পত্রিকাকে যৌন হেনস্থা প্রসঙ্গে একাধিক বক্তব্য় জানিয়েছেন তিনি।

যৌন হেনস্থা মামলা নিয়ে ইতিমধ্যেই একাধিক বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে আসেন রাখী সাওয়ান্ত। এবার ফের একবার এই বিষয়ে মুখ খুলে তিনি ক্ষোভ উগড়ে দেন অক্ষয় কুমারের বিরুদ্ধে। রাখী জানান, যৌন হেনস্থার প্রতিবাদ দেখাতে গিয়ে অক্ষয় কুমার যেভাবে 'হাউসফুল ৪' ছেড়ে বেরিয়ে এসেছেন তা রাখীর মতে অনুচিত কাজ। পাশাপাশি, তিনি নানা পাটেকর ও সাজিদ খানের সমর্থনে এগিয়ে আসেন রাখী। তাঁদের 'ইনোসেন্ট' বলে দাবি করেন রাখী।
পাশাপাশি, সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘির বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি। রাখীর দাবি, সঞ্জনার অভিযোগের প্রেক্ষিতে সুশান্ত বড়ই 'লাজুক' প্রতিক্রিয়া দিয়েছেন। এমনকি, অলোক নাথের বিরুদ্ধে ওঠা মামলাতেও রাখী তোগ দেগেছেন অভিযোগকারী বিনতা নন্দার বিরুদ্ধে। রাখী বলছেনে, ' ওনাকে (বিনতা নন্দা) কোনওদিনও দেখেছেন? উনি ফু দিলে অলোকজি উড়ে যাবেন!..'












Click it and Unblock the Notifications