'তনুশ্রী ধর্ষণ করেছে আমাকে', বিস্ফোরক অভিযোগ তুলে আরও যা বললেন রাখী
তনুশ্রী দত্তের বিরুদ্ধে এবার মুখ খুলে চাঞ্চল্যকর বক্তব্য তুলে ধরেছেন রাখী সাওয়ান্ত। রাখীর অভিযোগ তনুশ্রী তাঁকে ধর্ষণ করেছেন।
তনুশ্রী দত্তের বিরুদ্ধে এবার মুখ খুলে চাঞ্চল্যকর বক্তব্য তুলে ধরেছেন রাখী সাওয়ান্ত। রাখীর অভিযোগ তনুশ্রী তাঁকে ধর্ষণ করেছেন। এই বক্তব্য নিয়ে এদিন, সাংবাদিক সম্মেলন করে তনুশ্রীর বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন রাখী ।

রাখীর বক্তব্য
এদিনের সাংবাদিক সম্মেলনে রাখী বলেন, ' তনুশ্রী আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছএ , আমি খুবই দুঃখিত এই বিষয়ে। আমি অবাক হয়ে যাচ্ছি ও এমনটা কেন করেছে য কে এটা প্রথম শুরু করে? তনুশ্রী দত্ত নিজে নিউজ চ্যানেলে বলেছেন, যে রাখী তাঁর জায়গায় ওই ফিল্মে আসায় তিনি অপমান বোধ করেছেন। ... ' রাখীর দাবি তনুশ্রী তাঁকে 'নিম্নশ্রেনীর মহিলা' বলে তকমা দিয়েছেন সেই সাক্ষাৎকারে।

ধর্ষণ প্রসঙ্গে রাখী..
ধর্ষণ প্রসঙ্গে রাখী বলেন, ১২ বছর আগে তাঁর সঙ্গে যৌননিগ্রহের ঘটনা ঘটে। শুধু একবার নয়, বারবার রাখীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তাঁর দাবি, তনুশ্রী দত্ত তাঁকে ধর্ষণ করেছেন। একবার নয় বার বার এই ঘটনা ঘটেছে। রাখীর এমন বক্তব্যের পরই শোরগোল পড়তে থাকে বলিউডে।

রাখীর দাবি
রাখীর দাবি তনুশ্রী দত্ত একজন 'লেসবিয়ান'। এপ্রসঙ্গে তিনি ৩৭৭ এর কথাও বলেন সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি, রাখী জানিয়েছেন,ঘটনার সঙ্গে সঙ্গে তিনি এই কথা জানানি, কারণ তাঁর মনে হয়েছিল , ধর্ষণের প্রসঙ্গে মুখ খুললে তিনি খুন হয়ে যেতে পারেন। তাঁর গণধর্ষণ হওয়ার সম্ভাবনা ছিল বলেও আশঙ্কা করেন রাখী।

নানা সম্পর্কে রাখীর দাবি
রাখী এদিন বলেন, '.. আমি মহিলাদের সম্মান করি। কিন্তু নানা পাটেকর সম্পর্কে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আমি চুপ ছিলাম কিন্তু আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা দায়ের করার পর আমিও ৫০ কোটি টাকার পাল্টা মামলা করতে পারি।'
|
আমি 'মিস আন্ধেরি ওয়েস্ট'
রাখী এদিন ক্ষোভ উগডে় , তনুশ্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন,' তনুশ্রী যদি মিস ইন্ডিয়া হন, তাহলে আমিও মিস্ অন্ধেরি ওয়েস্ট'। পাশাপাশি একাধিক অভিযোগে বিদ্ধ করেন তনুশ্রীকে। ( ভিডিও সৌজন্য : টুইটার)












Click it and Unblock the Notifications