নগ্ন দৃশ্যে অভিনয়ের পর 'সেক্রেড গেমস' অভিনেত্রী রাজশ্রী পেলেন এই মেসেজ
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস ' এই মুহূর্তে বহু মহলেই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে এই সিরিজের নাম।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস ' এই মুহূর্তে বহু মহলেই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে এই সিরিজের নাম। নাওয়াজউদ্দিন সিদ্দিক, সইফ আলি খান , রাজশ্রী দেশপাণ্ডে অভিনীত এই সিরিজ ঘিরে রাজনৈতিক বিতর্কের পর এবার উঠল অন্য আরেক বিতর্ক।

এই ওয়েব শো-টি ঘিরে প্রথম বিতর্ক ওঠে গান্ধী পরিবারকে নিয়ে। শো-য়ে গান্ধী পরিবারের প্রতি কটূক্তি করা হয়েছে বলে দাবি তোলে কংগ্রেস। এ নিয়ে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন জনৈক প্রদেশ কংগ্রেস নেতা। এরপর আলোচনায় আসেন অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে। একটি ঘনিষ্ঠ দৃশ্যে এই শো-তে তিনি নগ্ন হয়ে অভিনয় করেন। আর সেই নগ্ন দৃশ্যের অভিনয়ের পরই রাজশ্রীর কাছে ঘৃণ্য মেসেজ আসে। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় 'আপনি কি পর্ন তারকা?'
রাজশ্রী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিভিন্ন হোয়াটস্যাপ গ্রুপে তাঁর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট পাঠানো হচ্ছে। পর্ন সাইটে দেওয়া হয়েছে সেই পোস্ট। তবে এই সমস্ত বিষয় আপাতত পাত্তা না দিয়ে এড়িয়ে ।যেতে চাইছেন রাজশ্রী। তিনি জানান এই সমস্ত দৃশ্য নিয়ে তাঁর স্বামীর কোনও আপত্তি ছিল না। পাশাপাশি তাঁর দাবি,এবিষয়ে তাঁর আপত্তি থাকলে অনুরাগ বসু শ্যুটই করতেন না। উল্লেখ্য, এর আগে 'সেক্সি দূর্গা ' ,'অ্যাংরি ইন্ডিয়ান গডেস' ছবিতে রাজশ্রীকে অভিনয় করতে দেখা যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications