শালীনতার সীমা ছা়ড়াল কার্নি সেনা, বনশালীর মা-কে নিয়ে এবার তৈরি হবে সিনেমা, নাম জানলে লজ্জা হবে

শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে এবার সঞ্জয়ের মা লীলা বনশালীর উপরে সিনেমা বানানোর হুমকি দিয়েছে কারনি সেনা।

সঞ্জয় লীলা বনশালীর সিনেমা পদ্মাবত নিয়ে অযৌক্তিক বিক্ষোভ ও হাঙ্গামার পরও ক্ষান্ত হয়নি কার্নি সেনা। শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে এবার সঞ্জয়ের মা লীলা বনশালীর উপরে সিনেমা বানানোর হুমকি দিয়েছে কার্নি সেনা।

বনশালীর মা-কে নিয়ে এবার তৈরি হবে সিনেমা, নাম জানলে লজ্জা হবে

চিত্তোরগড়ে সাংবাদিক সম্মেলন করে কারনি সেনার জেলা সভাপতি গোবিন্দ সিং খানগারোট বলেছেন, এই সিনেমা পরিচালনা করবেন অরবিন্দ ব্যাস এবং এর চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যেই সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে। এবং সিনেমার নাম দেওয়া হয়েছে 'লীলা কি লীলা'। বস্তুত, সঞ্জয়ের মায়ের নাম লীলা। সেটাকে তিনি নামের মধ্যে ব্যবহার করেন। সেই নাম নিয়েই এখন ব্যঙ্গাত্মক সিনেমা করার হুমকি দেওয়া হয়েছে।

কারনি সেনা জানিয়েছে, সিনেমার শ্যুটিং হবে রাজস্থানে। এবং একবছরের মধ্যে সিনেমা হলে মুক্তি পাবে। কেন এমন সিনেমা বানাচ্ছে কারনি সেনা? তাদের বক্তব্য, বনশালী আমাদের মা পদ্মাবতীকে অপমান করেছেন। তবে আমরা বলতে পারি, তিনি 'লীলা কি লীলা' দেখে গর্ব অনুভব করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+