Jailer Box Office: ধারে কাছে নেই বলিউড, চার দিনেই ২৫০ কোটি, রজনী ঝড়ে কাঁপছে দক্ষিণভারত
গদর-২ থেকে ওএমজি তাবর বলিউড অভিনেতাকে পেছনে ফেলে দিয়েছেন ষাটোর্ধ্ব রজনীকান্ত। শুধু দক্ষিণ ভারত নয় গোটা দেশেই ছড়িয়ে পড়েছে রজনীজ্বর। চার দিনে ২৫০ কোটির ব্যবসা করে ফেলেছে রজনীকান্তের জেলর।
গোটা দক্ষিণভারত তো বটেই। ভারতের অন্যান্য জায়গাতেও ব্যপক ব্যবসা করছে রজনীকান্তের নতুন ছবি জেলর। এমনকি বিদেশের মাটিতেও জেলর নিয়ে উন্মাদনা তুঙ্গে। শুধু মাত্র ভারতেই ৩৩.২৫ কোটি টাকার ব্যবসা করবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সেটা ছাপিয়ে গিয়ে ১১৪ কোটি টাকার ব্যবসা করেছে জেলর। আর গোটা বিশ্বে ২৫০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

একাধিক ব্লকব্লাস্টার ছবির রেকর্ড ব্রেক করে ফেলেছে জেলর। প্রথম দিনেই তামিলনাড়ুতে রেকর্ড ব্রেক করেছে জেলর। শুধু মাত্র তামিলনাড়ুতেই ৯০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে রজনীকান্তের জেলর। প্রায় ২ বছর পর রজনীকান্তের কোনও সিনেমা মুক্তি পেয়েছে। সেকারণে আরও বেশি করে অনুরাগীরা ভিড় করছেন সিনেমা হলে। শেষবার রজনীকান্তকে দেখা গিয়েছিল ২ বছর আগে অন্নাথে সিনেমাতে।
রজনীকান্ত শুধু নন এই সিনেমােত একাধিক বড় অভিনেতা রয়েছেন। রমাইয়া কৃষ্ণন, জ্যাকি স্রফ, যোগী বাবু, তমন্না ভাটিয়া রয়েছে। তমন্না ভাটিয়ার ডান্স নাম্বার মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কাজেই এখনও পর্যন্ত ফ্রাইডে বক্সঅফিসের সব ছবির মধ্যে রজনীকান্তের জেলর মোটের উপর দেশ বিদেশের মাটি কাঁপাচ্ছে।

বলিউডের সিনেমাও ধারের কাছে নেই রজনীকান্তের জেলররের। বলিউডের দুটি সিনেমা শুক্রবার মুক্তি পেয়েছিল। তারমধ্যে গদর-২ এবং ওএমজি। দুটি ছবিতেই রয়েছেন মেগা তারকা অক্ষয় কুমার এব সানি দেওয়ল। তারমধ্যে গদর-২ বক্স অফিসে ব্লক ব্লাস্টার হিট করেছে। গদর-২ ইতিমধ্যে ১০০ কোটি ক্যাম্পে ঢুকে পড়েছে। অন্যদিকে পিছিয়ে নেই অক্ষয় কুমারের ওএমজিও।












Click it and Unblock the Notifications