শাহরুখের জওয়ান রিলিজের দিনেই OTT-তে মুক্তি পাবে রজনীকান্তের জেলর
বক্স অফিসে মুক্তির আগে থেকেই একের পর এক চ্যালেঞ্জের সামনে শাহরুখ খানের জওয়ান। সাত সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পেতে চলেছে জওয়ান। হিন্দি এবং তামিল দুই ভাষাতেই মুক্তি পাবে ছবিটি। এরই মাঝে আবার রজনীকান্তের মেগা হিট জেলরের ওটিটি মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে।
ভাগ্য চক্রে শাহরুখের জওয়ানের রিলিজের দিনেই ওটিটিতে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের জেলর। গদর-২ রিলিজ হওয়ার আগে জুন মাস জুড়ে গোটা দক্ষিণ ভারত কেঁপেছে রজনী ঝড়ে। বিশেষ করে তামিলনাড়ুতে বিপুল সাড়া ফেলেছিল রজনীকান্তের জেলর। তামিলনাড়ুতে ৯০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ছবিটি।

চার বছর পর থ্যালাইভাকে দেখতে ভিঁড় উপচে পড়েছিল সিনেমাহল গুলিতে। সেই ভিঁড় আর সিনেমা হলের লম্বা লাইন যেন থামছিলই না। এই সিনেমা এতোটাই হিট করেছে যে পরিচালক রজনীকান্তকে ১০০ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছে। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতায় পরিণত হয়েছেন রজনীকান্ত। এতোটাই সফল্য েপয়েছে তার ছবিটি।
সেই জেলর এবার হাতের মুঠোয় আসতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ৭ সেপ্টেম্বর সেটি ওটিটিতে দেখা যাবে। এবং তামিলেই মুক্তি পাবে। আর কোনও ভাষায় মুক্তি পােব না। এদিকে ৮ সেপ্টেম্বর গোটা দেশে মুক্তি পেতে চলেছে শহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি জওয়ান। তামিলেও সেটি মুক্তিপাবে। ছবিটিতে দুই দক্ষিণী মেগা তারকাও রয়েছে। নয়নতারা এবং বিজয় থ্যালামূর্তি। চেন্নাইয়ে দিন কয়েক আগেই ছবিটির ট্রেলর রিলিজ করেছেন শাহরুখ খান।
এদিকে আবার গদর-২ এখনও বক্স অফিসে কামাল দেখিয়ে যাচ্ছে কাজেই শাহরুখের কাছে এখন ডবল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল জওয়ান। একদিকে রজনীকান্তের জেলর আরেকদিকে সানি দেওলের গদর-২। সানি দেওলের সঙ্গে মনোমালিন্য কাটিয়ে সাকসেস পার্টিতে যোগ দিয়ে নিজের পথ প্রস্তুত করে ফেলেছেন শাহরুখ । কিন্তু জেলর নিয়ে কী কববেন। ৭ তারিখ কী হবে তার অপেক্ষায় রয়েছেন সকলে।












Click it and Unblock the Notifications