এই দাগী জঙ্গিকে চেনেন! রহস্য-রোমাঞ্চে ঠাসা 'ওমের্তা'-র ট্রেলারেই মাত করলেন রাজকুমার

ছবির গল্প যেমনই হোক , চিত্রনাট্যের কাহিনি অনুযায়ী নিজের চরিত্রের দাবি অনুযায়ী নিজেকে অদল-বদল করার ক্ষমতা রাখেন অভিনেতা রাজকুমার রাও।

ছবির গল্প যেমনই হোক , চিত্রনাট্যের কাহিনি অনুযায়ী নিজের চরিত্রের দাবি অনুযায়ী নিজেকে অদল-বদল করার ক্ষমতা রাখেন অভিনেতা রাজকুমার রাও। সাম্প্রতিক সময়ে বলিউডে তিনি একজন অত্যন্ত গুণী অভিনেতা। আর তাঁকে এবার দেখা যাবে হনসল মেহতার 'ওমের্তা' ছবিতে।

এই দাগী জঙ্গিকে চেনেন! রহস্য-রোমাঞ্চে ঠাসা 'ওমের্তা'-র ট্রেলারেই মাত করলেন রাজকুমার

পাক বংশোদ্ভুত ব্রিটিশ জঙ্গি আহমেদ ওমার সইদ শেখের জীবন ঘিরে তৈরি হয়েছে ফিল্ম 'ওমের্তা'। ছবির ট্রেলারেই রহস্য রোমাঞ্চ জায়গা করে নিয়েছে। ট্রেলারের শুরু থেকেই দেখা যাচ্ছে প্রত্যেকটি শট কেন্দ্রিভূত হয়েছে রাজকুমারকে ঘিরে। বিভিন্ন শটে রাজকুমারের বদলে যাওয়া অভিব্যাক্তি ধরা পড়েছে ছবির ট্রেলারে।

উল্লেখ্য, এই ছবি আবর্তিত হয়েছে সেই জঙ্গির জীবনকে ঘিরে, যে সাংবাদিক ড্যানিয়েল পার্লের মুণ্ডচ্ছেদের মতো নৃশংস কাজটি করেছিল। এছাড়াও ১৯৯৪ সালের দিল্লির অপহরণকাণ্ড, ৯/১১ এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার , ২৬/১১ এর মুম্বই হামলার সঙ্গেও এই দাগী জঙ্গির যোগসূত্র রয়েছে। আর সেই সমস্ত রক্তাক্ত অধ্যায়কেই একসঙ্গে সেলুলয়েড বন্দি করেছেন পরিচালক হসল মেহতা। আগামী ২০ এপ্রিল এই ছবি মুক্তি পেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+