Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাশুড়ির হাতে খেয়েছি বহু বাঙালি পদ, ‘‌হিট:‌ দ্য ফার্স্ট কেস’‌–এর প্রচারে কলকাতায় রাজকুমার রাও

ব্লু ডেনিম, সাদা টি-শার্ট, ব্লু জ্যাকেট ও চোখে দামি সানগ্লাস। হিট:‌ দ্য ফার্স্ট কেস-এর প্রচারে কলকাতায় ঝটিকা সফরে এলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। অভিনেতার পাশাপাশি রাজকুমার রাও কিন্তু বাঙালির জামাইও বটে। আসলে রাজকুমার রাও যাঁকে বিয়ে করেছেন সেই পত্রলেখা পাল একজন বঙ্গ তনয়া। তাই বাংলা ও বাঙালির সঙ্গে রাজকুমারের সম্পর্ক কিন্তু নিবিড়। বিয়ের পর পত্রলেখা কি বাঙালি খাবার রান্না করে খাইয়েছেন?‌ এ প্রশ্নের উত্তরে একটু লাজুকভাবে রাজকুমার বলেন, '‌না, পত্রলেখা খাওয়ায় নি, কিন্তু তার মা প্রচুর বাঙালি খাবার রেঁধে খাইয়েছেন।'‌ অর্থাৎ শাশুড়ির হাতে বাঙালি খাবারের স্বাদ নিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও।

সানিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ

সানিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ

প্রসঙ্গত এই ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল। রাজকুমার রাও ও সানিয়া মালহোত্রা অভিনীত এই সাসপেন্স থ্রিলার ছবিতে অভিনেতাকে দেখা যাবে এক '‌হিট'‌ অর্থাৎ হোমিসাইড ইন্টারভেনশন টিমের সদস্য হিসাবে। রাজকুমার রাও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, '‌আমি এই ছবির সফলতা নিয়ে যথেষ্ট আশাবাদী। এক অন্যরকমের চরিত্রে আমায় দেখা যাবে এখানে।'‌ ছবিতে সানিয়া মালহোত্রার সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে রাজকুমার রাওকে। তিনি এ প্রসঙ্গে বলেন, '‌সানিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। খুব ভালো কাজ করেছি, শুটিং সেটে বহু মজাও করেছি।'‌

কলকাতা থেকে প্রচার শুরু

কলকাতা থেকে প্রচার শুরু

অভিনেতা আরও বলেন, '‌এই আমাদের প্রচার শুরু হল এবং সিটি অফ জয়ের থেকে ভাল শুরু কোথায়ই বা হতে পারে। আমাদের গোটা টিম এই ম্যাজিকাল ছবি তৈরির জন্য তাঁদের সেরাটা দিয়েছেন। ডক্টর শৈলেশ কোলানু দুর্দান্ত একজন পরিচালক। আমার ও সানিয়ার মধ্যে থেকে সেরাটা বের করে এনেছেন তিনি।'‌ একই নামে মুক্তি পাওয়া দক্ষিণের ছবির রিমেক এই ছবি। পরিচালনা করেছেন মূল ছবির পরিচালক ডঃ শৈলেশ কোলানু। কেরিয়ারে এই প্রথম দক্ষিণের কোনও ছবির রিমেকে অভিনয় করছেন রাজকুমার। তাই এই ছবি তাঁর জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এই ছবিন নিয়ে আশাবাদী রাজকুমার

এই ছবিন নিয়ে আশাবাদী রাজকুমার

রাজকুমার এদিন আরও বলেন, '‌আমি যাই ছবি করি, আমি চাই মানুষ তা দেখে আমাকে ভালবাসুক। আমি নিজে এই ছবিটা দেখেছি এবং খুব ভাল লেগেছে। আমি জানি লোকের মুখে প্রচারিত হয়ে আরও মানুষ এই ছবি সম্পর্কে জানবে এবং প্রেক্ষাগৃহে গিয়ে একটি থ্রিলিং অভিজ্ঞতা উপভোগ করবেন।'‌

ভিক্টোরিয়ায় রাজকুমার রাও

ভিক্টোরিয়ায় রাজকুমার রাও

এদিন রাজকুমার রাও কলকাতায় প্রচার সারার আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে যান এবং সেখানে গিয়ে ছবিও তোলেন। রাজকুমার রাওকে এদিন জিজ্ঞাসা করা হয় কলকাতা থেকে স্ত্রী পত্রলেখার জন্য তিনি কি নিয়ে যেতে চান?‌ অভিনেতা বলেন, '‌পত্রলেখার জন্য ভালো কোনও খাবার বা বিরিয়ানি নিয়ে যাব।'‌ ডক্টর শৈলেশ কোলানু পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, দিল রাজু, কৃষণ কুমার, কুলদীপ রাঠৌর। রাজকুমার-সানিয়া অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৫ জুলাই ২০২২।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+