Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজই কি রাজকুমার রাও-পত্রলেখার বিয়ে?‌ বিবাহ বাসর বসছে চণ্ডীগড়ে

আজই কি রাজকুমার রাও-পত্রলেখার বিয়ে?‌ বিবাহ বাসর বসছে চণ্ডীগড়ে

গোপনও কথাটি রবে না গোপনে। হ্যাঁ, এক্ষেত্রেও তাই হল। '‌সিটিলাইট'‌ সিনেমার মুখ্য দুই চরিত্র ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে চণ্ডীগড়ে বিয়ে সারবেন। হ্যাঁ, কথা হচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের। রাজকুমার ও পত্রলেখা ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও পরিজনদের নিয়ে এই বিয়ে সেরে নেবেন বলে শোনা যাচ্ছে। প্রধানত, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই অদিকাংশ অতিথিরা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পত্রলেখার পরিবার ইতিমধ্যে বিবাহ স্থানে পৌঁছে গিয়েছেন এবং রাজকুমার রাওয়ের পরিবারও খুব শীঘ্রই সেখানে আসবেন।

ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারলেন

ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারলেন

সূত্রের খবর, কোভিড-১৯-এর কারণে এই তারকা জুটি তাঁদের বিয়ের অনুষ্ঠান ছোট ও ব্যক্তিগতভাবে করতে চান। তাই খুব কম সংখ্যক অতিথিকে ডাকা হয়েছে। যদিও রাজকুমার বা পত্রলেখা দু'‌জনের কেউই এখনও এই বিয়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে রিপোর্ট বলছে এই জুটি ১১ ও ১৩ নভেম্বরের মাঝে বিয়ে করবেন।

চণ্ডীগড়ে বিয়ে

চণ্ডীগড়ে বিয়ে

কয়েকদিন আগেই বলিউডের গুঞ্জনে শোনা গিয়েছিল বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা নাকি বিয়ে করতে চলেছেন। জানা গিয়েছিল, নভেম্বর মাসেই বিয়ে করবেন তাঁরা। আর এবার বলিউডে তুমুল শোরগোল বুধবারই চণ্ডীগড়ে বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা।

রাজকুমার–পত্রলেখার বিয়েতে চমক

রাজকুমার–পত্রলেখার বিয়েতে চমক

রাজকুমার ও পত্রলেখার বিয়েতে চমক রয়েছে আরেকটিও। জানা গিয়েছে, বিয়ের পর রাজকুমার রাও পত্রলেখাকে একটি দারুণ উপহার দিতে চলেছেন। যা একেবারে হটকে। কোনও কোটি টাকার হিরের আংটি নয়। বরং নিজের কাছে জমিয়ে রাখা বেশ কয়েকটি প্রেমপত্রই নাকি উপহার হিসেবে পত্রলেখাকে দেবেন রাজকুমার। প্রায় দশ বছর লিভিং করার পর পত্রলেখা ও রাজকুমার বিয়ে করতে চলেছেন।

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নয়

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নয়

একসঙ্গে থাকার পরও বিয়ে নিয়ে কোনওদিনই সেভাবে মাথা ঘামাননি এই তারকা। বরং কেরিয়ারকে সামনে রেখেই তাঁরা সব সিদ্ধান্ত নিয়েছেন। '‌সিটিলাইট'‌ শুটিংয়ের সময় থেকেই পত্রলেখা ও রাজকুমারের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর তা আরও বেশি গভীর হয় যখন তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন।

বলিউডে বিয়ের মরশুম

বলিউডে বিয়ের মরশুম

প্রসঙ্গত, বলিউডে যেন বিয়ের মরশুম চলছে। আগামী এক মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল ও আলিয়া ভাট-রণবীর কাপুর। ভিকি ও ক্যাটরিনা রাজস্থানে বিয়ে করতে চলেছেন। সেখানেও বিয়ের প্রস্তুতি তুঙ্গে। তবে এই বিয়ে হবে খুবই রাজকীয়ভাবে। অন্যদিকে আলিয়া ও রণবীরের বিয়ে নিয়েও চলছে জোর গুঞ্জন। যদিও কবে নাগাদ তাঁদের বিয়ে হতে চলেছে এ নিয়ে কিছু জানা যায়নি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+