বলিউড পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ! ফের উস্কে গেল মিটু বিতর্ক

তাঁর পরিচালিত ছবি বহু সময় মানুষকে কাঁদিয়েছে, আনন্দ দিয়েছে,ভাবিয়েছে... মানবিক চাওয়া, পাওয়া নিয়ে মন ছুঁয়ে গিয়েছে তাঁর ছবি।

তাঁর পরিচালিত ছবি বহু সময় মানুষকে কাঁদিয়েছে, আনন্দ দিয়েছে,ভাবিয়েছে... মানবিক চাওয়া, পাওয়া নিয়ে মন ছুঁয়ে গিয়েছে তাঁর ছবি। 'মুন্নাভাই এমবিবিএস','সঞ্জু', 'পিকে' ছবির পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। বলিউডে ফের সরব মিটু মুভমেন্ট।

যৌন হেনস্থার অভিযোগ বলিউড সেলেব রাজকুমারের বিরুদ্ধে! মুখ খুললেন অ্যাসিস্ট্যান্ট

বলিউডের অন্যতম সেলিব্রিটি পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন তাঁর ফিল্ম ইউনিটের এক সদস্য। অভিযোগকারী ওই মহিলা অ্যাসিসটেন্ট পরিচালকের দাবি গত বছর ৬ মাস ধরে তাঁকে হেনস্থা করেছেন রাজকুমার হিরানি। রাজ কুমার হিরানির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে প্রযোজক বিধু বিনোদ চোপড়াকে ইমেল করেন ওই মহিলা। ইমেল প্রযোজকের স্ত্রী অনুপমা চোপড়ার কাছেও পাঠানো হয়। উল্লেখ্য, বিধু বিনোদ চোপড়ার একাধিক ছবিতে পরিচালনার কাজ করেছেন রাজকুমার।

মহিলা অ্যাসিসটেন্টের অভিযোগ রাজ কুমার হিরানি মহিলাকে তাঁর অফিসে মারধর করেন। সেই সময় ঘটনার প্রতিবাদও জানান ওই মহিলা। এদিকে, ঘটনা সম্পর্কে সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন বলিউডের এই নামী পরিচালক। তাঁর দাবি, তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+