রজনী-জ্বরে কাঁপছে পাহাড়! দক্ষিণী সুপারস্টারকে ঘিরে চরম উন্মাদনা, দেখুন ছবি

সদ্য মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত 'কালা'। ছবি ঘিরে ব্যাপক উন্মাদনায় দেশ থেকে বিদেশের থালাইভা ভক্তরা। সেই উন্মাদনার স্বাদ না পেলেও দার্জিলিং এর শ্যুটিং-এ বাংলার মানুষের ভালোবাসার স্বাদ পাচ্ছেন

সদ্য মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত 'কালা'। ছবি ঘিরে ব্যাপক উন্মাদনায় দেশ থেকে বিদেশের থালাইভা ভক্তরা। সেই উন্মাদনার স্বাদ না পেলেও দার্জিলিং এর শ্যুটিং-এ বাংলার মানুষের ভালোবাসার স্বাদ পাচ্ছেন সুপারস্টার রজনীকান্ত। দক্ষিণের 'থালাইভা' রজনীকান্ত এক মাসের শ্যুটিং এ আপাতত কার্শিয়াংএ।

রজনী-জ্বরে কাঁপছে পাহাড়! দক্ষিণী সুপারস্টারকে ঘিরে চরম উচ্ছাস, দেখুন ছবি

সেন্ট পলস কলেজ ও মাউন্ট হারমন স্কুলে শ্যুটিং এ ব্যস্ত থাকছেন রজনীকান্ত। এছাড়াও কার্শিয়াং ও দার্জিলিং এর বিভিন্ন জায়গায় তাঁর শ্যুটিং করার কথা রয়েছে। দু'দিন আগেই শিলিগুড়ির বাগডোগড়া বিমানবন্দরে নামেন রজনীকান্ত। তাঁকে ঘিরে উচ্ছাস উন্মাদনায় ফেটে পড়ে গোটা পাহাড়। গতকাল থেকে শুরু হয়েে রজনীর ছবির শ্যটিং।রজনীকান্তের শ্যুটিং শিডিউলের বেশিরভাগটাই রয়েছে মাউন্ট হারমন স্কুলকে ঘিরে। কার্তিক সুব্বারাজের পরিচালিত এই ছবির নাম ' রাজা দ্য গ্রেট'।

এদিকে ,রজনীকান্তের ফিল্মের শ্যুটিং উপলক্ষ্যে ৭০০ জনের স্টাফের একটি বিশেষ দল এসে পৌঁছেছে দার্জিলিং-এ। বৃষ্টি উপেক্ষা করে জোর কদমে চলছে শ্যুটিং। প্রসঙ্গত, গত বছর ১০৫ দিন ধরে চলা গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে পাহাড়ে অশান্তি ছড়ায়। আর তার ফলেই বন্ধ থাকে রজনীকান্তের টরাজা দ্য গ্রেট' ছবির শ্যুটিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+