রজনীকান্তকে একবার 'বুড়ো' বলেছিলেন এই ব্যক্তি, তারপর রজনী যা করেন শুনলে চমকাবেন

বেঙ্গালুরুর রাজ বাহাদুর রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুত্ব অনেক কালের। সেই সময়ে বাস চালাতেন রাজ বাহাদুর।

তিনি দক্ষিণের থালাইভার অর্থাৎ 'গুরু','নেতা' বা 'বস'! বলতে গেলে , রজনীকান্ত গোটা দক্ষিণভারতে সেই ভাবেই সম্মানিত হন। তাঁর সিনেমার বিভিন্ন চরিত্র অনুপ্রাণিত করেছে একটা গোটা প্রজন্মকে। সেই চরিত্রগুলির মহানভাবকে নিয়ে বহুবার 'ট্রোল' হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবুও তিনি আজও দেশের অন্যতম বড় স্টার। তিনি সুপারস্টার...তিনি থালাইভার রজনীকান্ত! মঙ্গলবার ১২ ডিসেম্বর তাঁর ৬৭ তম জন্মদিনে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তাঁর ফ্যানেরা বিভিন্ন অনুষ্ঠানে মেতে রয়েছেন। এমনই এক অনুষ্ঠানে জানা গেল রজনীকান্তকে ঘিরে এক অজানা কথা।

রজনীকান্তকে একবার 'বুড়ো' বলেছিলেন এই ব্যক্তি, তারপর রজনী যা করেন শুনলে চমকাবেন

বেঙ্গালুরুর রাজ বাহাদুর রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুত্ব অনেক কালের। সেই সময়ে বাস চালাতেন রাজ বাহাদুর। আর সেই বাসেরই কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত। সেই সময় থেকে বন্ধু রাজনীকে ফিল্ম তারকা হয়ে উঠেতে বিভিন্ন ভাবে সাহায্য করেন রাজবাহাদুর। আর বন্ধুর সেই পাশে থাকার দিনগুলি কখনওই ভুলতে পারেন না রজনী, তাই আজও রজনীর বাড়ির অনুষ্ঠানে প্রথম নিমন্ত্রণ পান রাজবাহাদুর।

রজনীকান্তকে একবার 'বুড়ো' বলেছিলেন এই ব্যক্তি, তারপর রজনী যা করেন শুনলে চমকাবেন

রজনীকান্তের জন্মদিনে বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে রাজ বাহাদুর জানিয়েছেন , ১৫ দিন আগেই রজনীর সঙ্গে দেখা হয়েছিল রাজবাহাদুরের। আর সেই সময়ে রাজ বাহাদুর রজনীকে বলেন, 'তোমার বয়স হয়ে গিয়েছে'। এই কথা শোনা মাত্রই রাজবাহাদুরকে একটি ঘরে নিয়ে যান রজনী। সেখানে গিয়ে নিজের জামা খুলে রজনী দেখান রাজবাহাদুরকে। রজনী তাঁর সুঠাম পেটটি দেখিয়ে বন্ধুকে জানান যে তিনি এখনএ কতটা ফিট! তারপর বলেন 'এবার বল'!
রজনীভক্তদের উৎসবে রাজ বাহাদুর এই ঘটনার কথা বলতেই সভা জুড়ে ফেটে পড়ে হাততালি। ৬৭ বছরে গিয়েও রজনীর আসন যে কেউ টলাতে পারেনি তা আজও স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+