রজনীকান্তের '২.০' ছবির টিভি-সত্ত্বের দাম কত কোটি টাকা জানেন! শুনলে অবাক হবেন

গোটা দক্ষিণ ভারত তাঁকে 'থালাইভার' জ্ঞানে কার্যত পুজো করে! তাঁর স্টাইল, সংলাপ বলার ধরণ, অঙ্গভঙ্গি মন্ত্রমুগ্ধের মতো শুষে নেয় তামিল দর্শক। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তাঁর অন্ধভক্তের অভাব নেই।

গোটা দক্ষিণ ভারত তাঁকে 'থালাইভার' জ্ঞানে কার্যত পুজো করে! তাঁর স্টাইল, সংলাপ বলার ধরণ, অঙ্গভঙ্গি মন্ত্রমুগ্ধের মতো শুষে নেয় তামিল দর্শক। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তাঁর অন্ধভক্তের অভাব নেই। আর সেজন্যই তিনি 'থালাইভা রজনীকান্ত'। রজনীকান্তের প্রবল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই , তাঁর ছবি '২.০' মুক্তির আগেই বিক্রি হল ছবির স্যাটেলাইট সত্ত্ব। জি গ্রুপের তরফে এই ছবির স্যাটেলাইট সত্ত্ব কেনা হয়েছে ১১০ কোটি টাকায়।

রজনীকান্তের ২.০ ছবির টিভি-সত্ত্বের দাম কত কোটি টাকা জানেন! শুনলে অবাক হবেন

কল্পবিজ্ঞান নির্ভর রজনীকান্তের এই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমারও। বলিউড স্টার অক্ষয় এই ছবিতে খলনায়কের ভূমিকায় রয়েছেন। ছবিতে দেখা যাবে দক্ষিণের মেগাস্টার রজনীর সঙ্গে বলিউড ' খিলাড়ি' অক্ষয়ের ধুন্ধুমার লড়াই। শঙ্কর পরিচালিত এই ছবি তামিলে 'এন্থিরান ২' নামে মুক্তি পাচ্ছে। ছবিতে দেখা যাবে অ্যামি জ্যাকসনকেও।

উল্লেখ্য, ইতমধ্যেই মুক্তি পেয়েছে রজনীর 'কালা কারিকলন ' ছবির একাদিক ট্রেলার। আর ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেতেই তা ভাইরাল হয়ে উঠতে শুরু করেছে। রজনীকান্ত, নানা পাটেকর অভিনীত এই ছবির ট্রেলার ঘিরে এখন সরগরম দক্ষিণের ফিল্ম জগত। ছবি মুক্তি পাচ্ছে হিন্দিতেও। ফলে বলিউডেও সেই উচ্ছাসের জোয়ার গিয়ে আছড়ে পড়ছে!ছবির প্রযোজনায় রয়েছেন 'থালাইভা' রজনীকান্তের জামাই তথা অভিনেতা ধনুশ।এখানেই শেষ নয় , ছবির স্টারকাস্টের তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি , দক্ষিণী সুপারস্টার মামুট্টিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+