চুপি-চুপি কলকাতায় রজনী! সোহমের সঙ্গে কোথায় গিয়েছিলেন সুপারস্টার, দেখুন ছবি

উত্তরবঙ্গে চলছিল তাঁর ছবির শ্যুটিং। একমাস ধরে টানা উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত শ্যুটিং -এর কাজে ব্যস্ত ছিলেন দক্ষিণী সুপারস্টার। তাঁকে ঘিরে উৎসাহ উন্মাদনাও কিছু কম ছিল না।

উত্তরবঙ্গে চলছিল তাঁর ছবির শ্যুটিং। একমাস ধরে টানা উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত শ্যুটিং -এর কাজে ব্যস্ত ছিলেন দক্ষিণী সুপারস্টার। তাঁকে ঘিরে উৎসাহ উন্মাদনাও কিছু কম ছিল না। আর দক্ষিণের এই মহাতারকাই ঝটিকা সফরে কলকাতায় ঘুরে গেলেন ক'দিন আগে।

চুপি-চুপি কলকাতায় রজনী! সোহমের সঙ্গে কোথায় গিয়েছিলেন সুপারস্টার, দেখুন ছবি

কলকাতায় এই ঝটিকা সফরে রজনীর সঙ্গী ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। কলকাতায় এসে রজনীকান্তকে নিয়ে দক্ষিণেশ্বরে যান সোহম। সেখান থেকে দুই তারকা ও মহাতারকা পৌঁছন বেলুড়মঠে। উল্লেখ্য, রজনীর এই সফর সম্পর্কে অনেক দিন আগে থেকেই জানতেন সোহম। আর সেই অনুযায়ী সমস্ত কিছু প্ল্যানও করে নিয়েছিলেন টলিউড অভিনেতা সোহম। সোহম আফসোসের সুরে জানিয়েছেন , মাহাতারকা রজনীকান্তকে তিনি বিমানবন্দর থেকে নিয়ে আসতে পারেননি বলে একটু আফসোস ছিল। কিন্তু তারপর সুপারস্টারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় দক্ষিণেশ্বরে। সেখানে সোহমের জন্য রজনী ১০ মিনিট অপেক্ষা করেন বলে আক্ষেপ করেন টলিউড অভিনেতা। কারণ দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেড়িয়ে আসতে সোহমের একটু সময় লেগেছিল।

সোহম জানিয়েছেন, তাঁর মা ও রজনীকান্তের বড় ভক্ত। তিনিও এদিন ছিলেন সোহমের সঙ্গে। রজনীকান্ত এদিন পঞ্চবটি আশ্রমেও যান। এরপর বেলুড় গিয়ে সেখানে সন্ধ্যারতি দর্শন করেন রজনী। দেখা করেন সেখানের মহাজার স্বামী স্মরণানন্দজির সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+