ফোর্বসের বিচারে ২০১৯ সালে সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতা রজনীকান্ত
ফোর্বসের বিচারে ২০১৯ সালে সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতা রজনীকান্ত
একজন অভিনেতাই রয়েছেন যিনি সিনেমা হলের মধ্যে দর্শকদের উঠে দাঁড়াতে এবং নাচতে বাধ্য করেন, আর তিনি হলেন এক এবং অদ্বিতীয় রজনীকান্ত। তাঁর অসাধারণ নাচের ভঙ্গিমা, দারুণ সংলাপ এবং একা হাতে ২০জন গুণ্ডাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা দর্শকদের মন ইতিমধ্যেই জয় করে ফেলেছ। রজনীকান্তের আসন্ন ছবি 'দরবার’–এর দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা, তবে এর মধ্যেই তিনি আরও এক মাইলস্টোন পার করে ফেলেছেন।

ফোর্বসের তালিকায় এ বছরের সর্বোচ্চ রোজগেরে অভিনেতা হিসাবে জায়গা পেয়েছেন রজনীকান্ত। তিনি ছাড়াও তালিকায নাম রয়েছে বিরাট কোহলি, অক্ষয় কুমার, সলমন খান, অমিতাভ বচ্চন, এমএস ধোনি এবং শাহরুখ খানের নামও। তালিকার ১৩ নম্বর স্থানে রয়েছে থালাইভা রজনীকান্তের নাম। তামিল অভিনেতাদের মধ্যে তিনি সর্বোচ্চ রোজগেরে অভিনেতা। ফোর্বসের পক্ষ থেকে জানানো হয়, 'রজনীকান্তের স্টাইল, সংলাপ বলার ভঙ্গিমা এবং অন–স্ক্রিনে তাঁর উপস্থিতি সত্যিই মুগ্ধ করেছে সকলকে। এ বছর তিনি উপার্জন করেছে ১০০ কোটি টাকা।
যা সত্যিই অভাবনীয়।’ অন্য তামিল অভিনেতাদের মধ্যে ফোর্বসের তালিকায় ৪৭তম স্থানে রয়েছেন বিজয়, ৫২তম স্থানে রয়েছে অজিত, ৫৫তম স্থানে রয়েছে শঙ্কর, ৬০তম স্থানে কমল হাসান, ৬৪তম স্থানে ধনুশ এবং ৮৪ তম স্থানে রয়েছেন কার্তিক সুব্বারাজ। ২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পাবে রজনীকান্তের 'দরবার’, যেখানে তিনি মুম্বই পুলিশ কমিশনারের ভূমিকায় অভিনয় করেছেন।












Click it and Unblock the Notifications