'কালা'-জ্বর! রজনীকান্তের ছবি ঘিরে উন্মাদনা দেশ-বিদেশে, দুধস্নান থেকে মঙ্গল আরতির ভিডিও দেখুন
আজ ফের স্ক্রিনে আবতীর্ণ হচ্ছেন 'থালাইভা' রজনীকান্ত। এবার 'কালা' অবতারে! আজ মুক্তি পেল তাঁর ছবি 'কালা'। উন্মাদনা ধরে রাখতে পারছেন না দক্ষিণী সুপারস্টারের ভক্তরা।
আজ ফের স্ক্রিনে আবতীর্ণ হচ্ছেন 'থালাইভা' রজনীকান্ত। এবার 'কালা' অবতারে! আজ মুক্তি পেল তাঁর ছবি 'কালা'। উন্মাদনা ধরে রাখতে পারছেন না দক্ষিণী সুপারস্টারের ভক্তরা। দেশ ছাড়িয়ে বিদেশেও গিয়ে পৌঁছেছে সেই উচ্ছাসের জোয়ার। বিভিন্ন জায়গায় 'প্রথাগত'ভাবে চলছে রজনী-পুজো! তার আগে ফিল্ম বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ছবিটির হিন্দি ভার্সান একাই একদিনে রোজগার করবে বহুকোটি টাকা। দেখে নেওয়া যাক ছবির বক্স অফিস প্রেডিকশন সহ ভক্তদের উন্মাদনার ভিডিও।

বক্স অফিসের ভবিষ্যদ্বাণী
বক্স অফিসের বিশেষজ্ঞরা বলছেন রজনীকান্তের তামিল ছবির হিন্দি ভার্সান 'কালা' একদিনেই সাড়ে চার থেকে ৫ কোটি টাকার বাণিজ্য করবে।তার ওপরেও চলে যেতে পারে টাকার অঙ্ক। ফলে উইকেন্ডে এই ছবি সহজেই ১৫ থেকে ১৮ কোটি টাকার বাণিজ্য করবে। এমনই আশা ফিল্ম বাণিজ্যবিষয়ক বিশেষজ্ঞদের।
|
দুধস্নান!
কালা মুক্তির দিনে রজনী-ভক্তরা তাঁদের 'গুরু'-র কাটআউটের প্রতি দুধ অর্পণ করেন। এই ঘটনা যদিও নতুন নয়। এর আগেও রজনীকান্তের বহু ফিল্মের মুক্তির আগে রজনীকান্তের ছবি বা কাডআউটে দুধ ঢালতে দেখা গিয়েছে তাঁর ভক্তদের।
|
মহারাষ্ট্র
বহুদিনের অপেক্ষা শেষ। আজ রজনীকান্ত অভিনীত 'কালা' মুক্তি পেতেই সকাল থেকেই উন্মাদনা দেখা গিয়েছে মহারাষ্ট্রের রজনী সমর্থকদের মধ্যে। বহু প্রেক্ষাগৃহের সামনেই ভোর থেকে লাইন পড়ে যায় ভক্তদের।
|
হল-এর ভিতরের উন্মাদনা!
বহু প্রতিক্ষার পর স্ক্রিনে রজনী! ব্যাস! ওটাই যথেষ্ট তাঁর ভক্তকূলের জন্য। আর হল-এর ভিতরে সেই উন্মাদনার ছবি ধরা পড়ল এই ভিডিও-তে।
|
সিঙ্গাপুরে মঙ্গলারতি!
সিঙ্গাপুরের একটি থিয়েটারে রজনীকান্তের কাটআউট নিয়ে চলল পুজো ।রজনীর ছবিতে সেখানে মালা দিয়ে সাজিয়ে চলেছে মঙ্গল আরতি।
|
প্রবল বৃষ্টি
প্রবল বৃষ্টি উপেক্ষা করেই রজনীভক্তরা জমায়েত করেন ছবি দেখবার জন্য। সেই ভিডিও পোস্ট করেছেন 'কালা'-র অভিনেত্রী হুমা কুরেশী।












Click it and Unblock the Notifications