রজনী এফেক্ট! মুক্তির আগেই একশো কোটির ক্লাবে ২.০
'মহাবিশ্বে এমন কোনও কাজ নেই যা রজনীকান্ত করতে পারেন না। পৃথিবীর গতি থমকে দিতে পারেন। সূর্যকে গিলে নিতে পারেন।' এমন নানা মজাদার জোকস দক্ষিণী সুপারস্টারকে নিয়ে চালু রয়েছে।
'মহাবিশ্বে এমন কোনও কাজ নেই যা রজনীকান্ত করতে পারেন না। পৃথিবীর গতি থমকে দিতে পারেন। সূর্যকে গিলে নিতে পারেন।' এমন নানা মজাদার জোকস দক্ষিণী সুপারস্টারকে নিয়ে চালু রয়েছে। এহেন রজনীর সিনেমা যে মুক্তির আগে একশো কোটির ক্লাবে পৌঁছে যাবে তাতে আর সন্দেহ কী!

মুক্তির আগেই ১০০ কোটির ক্লাবে
পরিচালক শঙ্করের সিনেমা ২.০ ঠিক সেভাবেই পৌঁছে গেল একশো কোটির সীমা। ২৯ নভেম্বর সিনেমা সারা দেশে মুক্তি পেতে চলেছে। সিনেমার বাজেট ৬০০ কোটি টাকা। তার আগে ১২০ কোটি টাকার বেশি আয় হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

অভিনয়ে তারকারা
সিনেমায় অভিনয় করেছেন রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসনের মতো অভিনেতা-অভিনেত্রী। মোবাইল ফোনের ব্যবহার যে কত মারাত্মক হতে পারে তা এই সিনেমায় দেখানোর চেষ্টা হয়েছে।

তামিল সিনেমা হিসাবে রেকর্ড
তামিল সিনেমা হিসাবে মুক্তির আগেই এত কোটি টাকা আর কোনও সিনেমা রোজগার করেনি। প্রথম তামিল সিনেমা হিসাবে একশো কোটির সীমা মুক্তির আগেই পেরিয়ে গিয়েছে ২.০।

২ডি ও ৩ডিতেও মুক্তি
বিভিন্ন সিনেমা হলে অগ্রিম বুকিং চলছে। বিশেষ করে চেন্নাই ছবি মুক্তির দিনে ফের বনধের চেহারা নিতে পারে। সিনেমাটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বেশি টাকা খরচ করে বানানো হয়েছে। ২ডি ও ৩ডিতেও সিনেমাটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications