'লিংগা' দেখতে হাসপাতাল থেকে পালিয়ে মৃত রজনীকান্তের পরম ভক্ত

কোয়েম্বাটোর, ২৭ ডিসেম্বর : কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও নিজের সবচেয়ে পছন্দের অভিনেতা রজনীকান্তের সাম্প্রতিক রিলিজ 'লিংগা' দেখবেন তা তিনি ভাবতেও পারেননি। আর তাই সিনেমাটি দেখার জন্য হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন রজনীকান্তের পরম এই ভক্তটি। যদিও সিনেমা শেষ হওয়ার পরে প্রেক্ষাগৃহের আসনেই মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।

পুলিশ জানিয়েছেন ওই ব্যক্তির নাম রাজেন্দ্রন, বয়স ৫৬। সরকারি হাসপাতালে কিডনি জনিত সমস্যার চিকিৎসায় ভর্তি ছিলেন তিনি। শেষ কয়েকদিন হাতে চ্যানেল করে তরল খাদ্য শরীরে ঢোকানো হচ্ছিল।

'লিংগা' দেখতে হাসপাতাল থেকে পালিয়ে মৃত রজনীকান্তের পরম ভক্ত

রজনীকান্তের বড় ভক্ত ছিলেন রাজেন্দ্রন। লিংগা ছবিটি দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু হাসপাতালের কড়া নির্দেশ ছিল হাঁটাচলা করতে পারবেন না রাজেন্দ্রন। তাই সিনেমা দেখতে যাওয়াও বন্ধ। কিন্তু মনে মনে ঠিক করে ফেলেছিলেন তিনি রজনীকান্তের লিংগা ছবিটি দেখবেনই। তাই সবাই শুয়ে পড়ার পর মধ্যরাতের শো দেখেতে ১ কিলোমিটার দূরে একটি প্রেক্ষাগৃহে যান তিনি। আসনে বসেও পড়েন।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, রাজেন্দ্রন কিডনির ক্যানসারে ভুগছিলেন। প্রেক্ষাগৃহের ম্যানেজারও জানিয়েছিলেন, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কসে ভাল ভাবেই মজায় ছবি দেখছিলেন রাজেন্দ্রন। কিন্তু সিনেমা শেষ হওয়ার পর প্রেক্ষাগৃহের কর্মীরা দেখেন রাজেন্দ্রেন আসনেই এলিয়ে পড়ে রয়েছেন তিনি। কাছে গিয়ে তাঁরা দেখেন ততক্ষণে মৃত্যু হয়েছে রজনীকান্তের সেই পরম ভক্তের। পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+