পাহাড়ে রজনী! দার্জিলিংয়ে শ্যুটিং -এ দক্ষিণী সুপারস্টার, দেখুন ভিডিও

পাহাড়ে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এই খবরে মাতোয়ারা দার্জিলিং এর আনাচ কানাচ। থালাইভা-জ্বরে কাঁপছে পাহাড়।

পাহাড়ে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এই খবরে মাতোয়ারা দার্জিলিং এর আনাচ কানাচ। থালাইভা-জ্বরে কাঁপছে পাহাড়। এক-আধ দিন নয়, টানা এক মাস ধরে দার্জিলিং -এ চলবে রজনীকান্তের ফিল্মের শ্যুটিং। আজ থেকে শ্যুটিং শুরু হচ্ছে। আর সেজন্য গতকালই বাগডোগরা পৌঁছে যান তামিল মেগাস্টার। রজনীকান্তকে ঘিরে স্বভাবতই সেখানে ব্যাপক উন্মাদনার ছবি ধরা পড়ে।

পাহাড়ে রজনী! দার্জিলিংয়ে শ্যুটিং -এ দক্ষিণী সুপারস্টার, দেখুন ভিডিও

রজনীকান্তের শ্যুটিং শিডিউলের বেশিরভাগটাই রয়েছে মাউন্ট হারমন স্কুলকে ঘিরে। কার্তিক সুব্বারাজের পরিচালিত এই ছবির নাম ' রাজা দ্য গ্রেট'। উল্লেখ্য, গতবছর ছবির শ্যুটিং খানিকটা হয়েছিল । কিন্তু তারপর ১০৫ দিন ধরে চলা গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে পাহাড়ে অশান্তি ছড়ায়। আর তার ফলেই বন্ধ থাকে রজনীকান্তের ছবির শ্যুটিং। এদিকে ,রজনকান্তের ফিল্মের শ্যুটিং উপলক্ষ্যে ৭০০ জনের স্টাফের একটি বিশেষ দল এসে পৌঁছেছে দার্জিলিং-এ। সব মিলিয়ে আপাতত দার্জিলিং জমজমাট!

এদিকে, সূত্রের খবর যে স্কুলটিতে রজনীকান্তের শ্যুটিং চলার কথা তার একটি অংশই কেবল খোলা থাকবে। কারণ এখন সেখানে কিছু পরীক্ষা চলছে পড়ুয়াদের। প্রসঙ্গত এর আগেও একাধিক হিট ফিল্মের শ্যুটিং দেখেছে দার্জিলিং। দেখেছে একের পর এক সুপারস্টারদের। রাজেশ খান্না-শর্মিলা ঠাকুরের 'আরাধনা ' থেকে রণবীর কাপুরের 'বরফি' , শাহরুখের 'ম্যায় হু না' ছবির শ্যুটিং হয়েছে দার্জিলিং -এ। তবে এবার স্বয়ং থালাইভা! তাই উন্মাদনার পর্যায়টা আলাদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+