একদিনে ১০০ কোটির ক্লাবে রজনীকান্তের ২.০

বক্স অফিসে চূড়ান্ত বেগে আছড়ে পড়ল রজনীকান্তের ২.০।

বক্স অফিসে চূড়ান্ত বেগে আছড়ে পড়ল রজনীকান্তের ২.০। সঙ্গে আবার রয়েছেন অক্ষয় কুমার। এই দুইয়ের জুটি বক্স অফিসে কামাল করবে তা বলার অপেক্ষা রাখে না। ভারতে তৈরি সবচেয়ে বড় বাজেটের ছবি বক্স অফিসেও দারুণ বেগে ছুটতে শুরু করল। প্রথম দিনই ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে।

দারুণ ওপেনিং

দারুণ ওপেনিং

পরিচালক শঙ্করের এই সিনেমায় রজনীকান্ত, অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন অ্যামি জ্যাকসন। তবে বাহুবলী ২-কে ছাপিয়ে যেতে পারেনি সিনেমাটি। বাহুবলী ২ প্রথম দিন ১২২ কোটি রোজগার করেছিল।

একসঙ্গে দুই তারকা

একসঙ্গে দুই তারকা

এই সিনেমাটি অক্ষয় কুমারের জন্য তো বটেই, রজনীকান্তের জন্যও কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। এই প্রথম দুই সুপারস্টার একসঙ্গে কাজ করছেন।

অটুট রজনী প্রেম

অটুট রজনী প্রেম

বিশ্বজুড়ে সাড়ে ১০ হাজার স্ক্রিনে ২.০ মুক্তি পেয়েছে। ২০১০ সালে তৈরি তামিল সিনেমা এনথিরান এর সিকোয়েল এটি। এই সিনেমায় অক্ষয় নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি ৩ডি-তে দেখতে ভিড় জমে গিয়েছে। চেন্নাইয়ে ভোর ৪টের শো-এ মানুষ লাইন দিয়ে হলে ঢুকেছেন।

নতুন রেকর্ডের দিকে

নতুন রেকর্ডের দিকে

সাড়ে পাঁচশো কোটি টাকার বেশি বাজেটে তৈরি ২.০ সিনেমাটিতে সুর দিয়েছেন এআর রহমান। মনে করা হচ্ছে এবছর তো বটেই, সব সিনেমার রেকর্ড রজনীকান্ত ভেঙে দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+