'বাহুবলীর' পরিচালকের মার্কশিটে কত নম্বর পেল পদ্মাবতী, নিজেই জানালেন রাজামৌলি

প্রথমে পোস্টার তারপর ট্রেলর তাতেই বাজিমাত করে দিয়েছেন সঞ্জয় লীলা বনশালী। এবার ছবি পদ্মাবতী রিলিজ করলে কী হবে জানা নেই। জানেন রাজমৌলী কী বলছেন।

মুগ্ধতা আর মাদকতা এই দুইয়ে মজিয়ে রেখেছে পদ্মাবতী। সাধারণ মানুষই শুধু নয়, অভিজ্ঞ চোখেও একইরকম আনন্দ এনে দিয়েছে পদ্মাবতীর ট্রেলর।

'বাহুবলীর' পরিচালকের মার্কশিটে কত নম্বর পেল পদ্মাবতী

সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতীর পোস্টার প্রথম লুকেই বাজিমাত করে দিয়েছিল। তারপর ট্রেলর মুক্তির সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার পারদ আকাশ ছুঁয়েছে। রাণী পদ্মিনী লুকে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন। শাহিদির লুক তেমন আলোড়ন না ফেললেও, আলাউদ্দিন খিলজি-র লুকে বাজার গরম করে দিয়েছেন রণবীর সিং। পিরিয়ড ড্রামার প্রতিটা চরিত্রই এত জীবন্ত হয়েছেন যে কথা থামছে না।

'বাহুবলীর' পরিচালকের মার্কশিটে কত নম্বর পেল পদ্মাবতী

এবার প্রশংসা এল বড় জায়গা থেকে। ভারতীয় চলচ্চিত্রে ল্যান্ডমার্ক পারফরম্যান্স দিয়েছে তাঁর পিরিয়ড ড্রামা বাহুবলী। এতটাই সফল এই চলচ্চিত্র যে তৈরি হয়েছে সিক্যুয়াল বাহুবলী ২। যা ছাড়িয়ে গেছে বাহুবলী দ্য বিগিনিংয়ের জনপ্রিয়তাকেও। এবার সেই চলচ্চিত্রের পরিচালক এস এস রাজামৌলীর মুখ থেকেও ভেসে দারুণ প্রশংসা।

রাজামৌলি নিজের টুইটে জানিয়েছেন, 'অপরূপ সুন্দর, প্রতিটা ফ্রেমই আসাধারণ, মাস্টারক্রাফসম্যানের শিল্প ফুটে উঠেছে।'

'বাহুবলীর' পরিচালকের মার্কশিটে কত নম্বর পেল পদ্মাবতী

তবে বাকি পাঁচজন সাধারণ মানুষও যেমন রণবীরের লুকে মজেছেন, ঠিক তেমনিই রাজামৌলীও সবেচেয়ে মজেছেন 'আলাউদ্দিন খিলজি '-র খল লুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+