রাজ-শুভশ্রীর বিয়ে ঘিরে প্রস্তুতি তুঙ্গে দুই পরিবারে, 'দম্পতি'-র ককটেল পার্টির ছবি দেখে নিন

রাজ শুভশ্রীর বিয়ে ঘিরে ব্যস্ততা তুঙ্গে দুই তারকার পরিবারে। উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে বর্ধমানের বাজেপ্রতাপপুর আজ ব্যস্ত

রাজ শুভশ্রীর বিয়ে ঘিরে ব্যস্ততা তুঙ্গে দুই তারকার পরিবারে। উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে বর্ধমানের বাজেপ্রতাপপুর আজ ব্যস্ত। হালিশহরের ছেলে রাজের সঙ্গে আগামীকাল আনুষ্ঠানিকভাবে সাত পাক ঘুরতে চলেছেন বর্ধমানের মেয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর বিয়ের শেষ মুহুর্তের তোড়জোড় ঘিরে ব্যস্ত দুটি পরিবার।

রাজ-শুভশ্রীর বিয়ে ঘিরে প্রস্তুতি তুঙ্গে দুই পরিবারে, দম্পতি-র ককটেল পার্টির ছবি দেখে নিন

বর্ধমানের বাজেপ্রতাপপুরে বাড়ি শুভশ্রীর। সেখানে ভীষণভাবে ব্যস্ত সকলে। সেই বাড়িতে শুভশ্রীর বাবা মা এখন আর না থাকলেও, বর্ধমানের বাড়ি সুন্দরভাবে সাজানো হয়েছে। আলোয় ভরিয়ে দেওয়া হয়েছে শুভশ্রীর বাড়ি। এদিকে, শুভশ্রীর কলকাতার ফ্ল্যাটও সেজেছে আলোয়। চলছে নিয়ম রীতি মেনে বিয়ের তোড়জোড়। জানা গিয়েছে বিয়ের পর শুভশ্রীর বর্ধমানের বাড়িতে একবার যাবে নব দম্পতি। আর অষ্টমঙ্গলা পর্যন্ত ওই বাড়ি আলোর রোশনাইয়ে সেজে থাকবে।

#cocktailnight #Day1 #SnR

A post shared by Raj Chakraborty (@rajchoco) on

#SnR 1st day .... me n my love❤️

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

এদিকে, রাজ শুভশ্রী গতকাল রাত ব্যস্ত ছিলেন ককটেল পার্টির মধ্যে। সেখানে দুই তারকা ছাড়াও তাঁদের ঘনিষ্ঠ কিছু বন্ধুকে দেখা গিয়েছে। সৌরভ, অনিন্দিতাদের গতকাল দেখা গিয়েছে রাজ-শুভশ্রীর ককটেল পার্টিতে। সঙ্গে ছিলেন রুদ্রনীল সেনগুপ্তও। পার্টিতে হাজির ছিলেন পদ্মনাভ সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়রাও। সব মিলিয়ে আপাতত জমজমাট মেজাজে শুরু হয়ে গিয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের বিয়ের প্রস্তুতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+