এবার কি রাজ-শুভশ্রীর হানিমুনের পালা! কী বলছে এই ভিডিও
সদ্য মুক্তি পেয়েছে রাজ-শুভশ্রীর বিয়ের ট্রেলার ভিডিও। তা নিয়ে এখন সরগরম গোটা টলিউড। ভিডিও-তে তারকা দম্পতির বিয়ের বিভিন্ন মুহূর্তকে ধরা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভশ্রী।
সদ্য মুক্তি পেয়েছে রাজ-শুভশ্রীর বিয়ের ট্রেলার ভিডিও। তা নিয়ে এখন সরগরম গোটা টলিউড। ভিডিও-তে তারকা দম্পতির বিয়ের বিভিন্ন মুহূর্তকে ধরা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভশ্রী। আর মিসেস চক্রবর্তীর একএকি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই উঠে আসছে একাধিক খবর। এবার জানা যাচ্ছে সম্ভবত হানিমুনের উদ্দেশে পাড়ি দিচ্ছেন রাজ-শ্রী।

বিয়ের পর রিসেপশন, অষ্টমঙ্গলা সমস্ত কিছু ঘিরেই লাইমলাইটে রাজ-শুভশ্রীর বিয়ে। অষ্টমঙ্গলাতে বর্ধমানে রিসেপশন ঘিরেও কয়েকদিন আগেও সংবাদ শিরোনামে ছিলেন এই তারকারা। এবার সম্ভবত হানিমুনের উদ্দেশে পাড়ি দিতে চলেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কারণ , এদিন, রাজ-শুভশ্রীর পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, রাজ ও শুভশ্রীকে শুভেচ্ছা বার্তা দিয়েছে একটি নামী বিমান পরিষেবা সংস্থা। তাঁদের বিবাহিতজীবনের যাত্রাপথ যাতে সুখের হয়, সেই শুভেচ্ছাই জানিয়েছে সংস্থাটি। আর ভিডিওতে যেহেতু সফর বা বিমান যাত্রার প্রসঙ্গ উঠে আসছে,তাই অনকেই মনে করছেন সম্ভবত এবার হানিমুনের উদ্দেশে ব্যাগ গোছানো শুর হয়েছে এই তারকা দম্পতির।
উল্লেখ্য, বাংলা সিনেমার যাবতীয় গ্ল্যামার শুষে নেয় এই বিয়ে! একের পর এক তারকার আগমনে বিয়ে ছিল কার্যত চাঁদের হাট! শুধু বিয়ে নয়, বিয়ের পরদিন শুভশ্রীর শ্বশুরবাড়ি গমন, সেখানের আচার অনুষ্ঠানের ভিডিও-ও বেশ ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। বিয়ের নানান ছবির সঙ্গে মুক্তি পেয়েছে বিয়ের ট্রেলারও। গত ১১ মে বজবজের বাওয়ালি রাজবাড়িতে বিয়ে হয় রাজ শুভশ্রীর।












Click it and Unblock the Notifications