Raj Kundra: কেন মুখোশ পরে বাইরে বেরোন, নিজের ছবির প্রমোশনে সত্যিটা জানালেন মাস্ক ম্যান রাজ কুন্দ্রা
নিজেকে নিয়েই ছবি তৈরি করেছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ছবির নাম ইউটি ৬৯। ছবির প্রমোশনে মাস্ক ছাড়াই দেখা গেল তাঁকে। এবং সেই অনুষ্ঠানেই তিনি প্রকাশ্যে আনলেন কেন মাস্ক পরে সকলের সামনে আসেন। নিজের ছবির প্রচারে এসে এক প্রকার কান্নায় ভেঙে পড়েছিলেন রাজ কুন্দ্রা।
২০২১ সালে পর্ন ছবি মামলায় জেল খাটতে হয়েছিল রাজ কুন্দ্রাকে। লন্ডনের এই শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি করোনা কালে হোয়াটস অ্যাপে পর্ন ছবি তৈরি করে সেটা বিক্রি করতেন। তার তদন্তে নেমে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ শিল্পা শেট্টির একাধিক বাড়িতে তল্লাশি চালায়। শিল্পা শেট্টিকেও জেরা করা হয়।

সেই ঘটনার কথা মনে করতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন রাজ কুন্দ্রা। তিনি বলেছিলেন সেসময় জেলে তিনি যে সময় কাটিয়েছেন সেটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়। আদালতে যে ট্রায়াল চলেছে তার তার থেকেও বেশি তিনি ভয় পেয়েছিলেন মিডিয়া ট্রায়ালকে। যেভাবে মিডিয়াতে তাঁকে নিয়ে খবর ছড়িয়েছিল তা নিয়ে রীতিমতো মানসিক ভাবে নাকি ভেঙে পড়েছিলেন তিনি।
সেকারণে জামিন পাওয়ার পরেও মিডিয়া ট্রায়াল থেকে বাঁচতেই মুখোস পরে সকলের সামনে আসেন তিনি। কারণ মিডিয়ায় যেখাবে তাঁকে দেখানো হয়েছে তাতে তিনি এবং তাঁর গোটা পরিবারই প্রভাবিত হয়েছে। বলতে বলতে প্রায় কান্নায় ভেঙে পড়েছিলেন রাজ কুন্দ্রা। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে স্ট্যান্ড আপ কমেডি শো করতে দেখা গিয়েছিল রাজ কুন্দ্রাকে। তাতে রাজ কুন্দ্রা হাসির ছলেই বলেছিলেন লন্ডনের রাস্তায় ট্যাক্সি চালানো দিয়ে কাজ শুরু করেছিলেন। তার পরে শাল বিক্রির ব্যবসা। কাপড় পরানোই তাঁর কাজ কাপড় খোলা নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications