পর্নফিল্ম ইস্যুতে ধৃত শিল্পার স্বামী রাজ কুন্দ্রার ৪ দিনের পুলিশি হেফাজত
পর্নফিল্ম ইস্যুতে ৪ দিনের পুলিশি হেফাজতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা
পর্ন ফিল্ম প্রযোজনা সংক্রান্ত মামলায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে ৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হল। প্রসঙ্গত, ইতিমধ্যেই তাঁর নাম জড়িয়েছে অশ্লীল ছবির ব্যবসা ঘিরে। গতরাতেই তাঁকে সেই সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এরপর এদিন তাঁকে হেফাজতে পেল পুলিশ।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম
জানা গিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৪ ফেব্রুয়ারি ২০২১ সালে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। এরপরই শিল্পা শেট্টির স্বামীর নাম উঠে আসতে থাকে। উল্লেখ্য, গতকালই প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য শিল্পা স্বামী রাজকুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্জ। তারপরই চলে গ্রেফতারি।
এদিকে, পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে রাজ কুন্দ্রার নাম উঠে আসার পরই গোটা মুম্বই জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এক হেয়াটস অ্যাপ চ্যাটও এরমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা তার মধ্যে বক্তব্য রেখেছেন। এদিকে, শিল্পা শেট্টির স্বামী রাজের বিরুদ্ধে মুম্বইয়ের এক মডেল তাঁর ভিডিওতে বিস্ফোরক দাবি করেন। তিনি জানিয়েছেন, এক ওয়েব সিরিজের নাম করে অডিশনে রাজ তাঁকে বলেন নগ্ন হয়ে অজিশন দিতে। গোটা অভিযোগ ঘিরে কার্যত তোলপাড় বলিউড।












Click it and Unblock the Notifications