রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের জীবনাবসান, শোকের ছায়া বলিউডে
ফের শোকের ছায়া বলিউডে। সোমবার সকালে জীবনাবসান হয় বলিউডের শোম্যান রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
ফের শোকের ছায়া বলিউডে। সোমবার সকালে জীবনাবসান হয় বলিউডের শোম্যান রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

এদিন ,সকাল ৪ টে নাগাদ প্রয়াত হন কাপুর পরিবারের এই বর্ষীয়ান সদস্য। হৃদরোগ জনিত কারণে তাঁর জীবনাবসান হয় বলে জানানো হয়েছে কাপুর পরিবারের তরফে। এই শোকবার্তা টুইটারে প্রথম জানান রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুর। মৃত্যু সংবাদ সামনে আসতেই, বলিউডের একের পর এক তারকা শোকজ্ঞপন করেন।
উল্লেখ্য, ১৯৪৬ সালে রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয় কৃষ্ণার। এরপর সংসারেই মনোনিবেশ করেন এই তারকাপত্নী। রণধীর, ঋষি, রাজীব কাপুরের মা কৃষ্ণার প্রয়াণে রীতিমত শোকস্তবদ্ধ গোটা কাপুর পরিবার।

Click it and Unblock the Notifications