রাজের জীবনে নতুন প্রেম অঙ্কুশ, যা বললেন নুসরৎ

রাজ চক্রবর্তী আর 'প্রেম' এই দুয়ের মিশেল হলেই তা জনপ্রিয় হবেই। নিজের প্রতিটি ছবিতেই প্রায় প্রেমের নানা ফর্মুলাকে কার্যকর করে বাংলার দর্শককে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন রাজ।

রাজ চক্রবর্তী আর 'প্রেম' এই দুয়ের মিশেল হলেই তা জনপ্রিয় হবেই। নিজের প্রতিটি ছবিতেই প্রায় প্রেমের নানা ফর্মুলাকে কার্যকর করে বাংলার দর্শককে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন রাজ। এবার সেই প্রেম ফর্মুলার ছবিতে রয়েছেন অভিনেতা অঙ্কুশ; সঙ্গে নুসরৎ জাহান। ছবির নাম 'বলো দুগ্গা মাইকি।' ছবির মুক্তির আগে নুসরৎ-রাজ-অঙ্কুশের আলোচনা থেকে উঠে এল, অঙ্কুশ-রাজ কেমিস্ট্রির নানা গল্প।

রাজের জীবনে নতুন প্রেম অঙ্কুশ, যা বললেন নুসরৎ

দুর্গাপুজোর আবহে একটি মিষ্টি প্রেমের ছবি 'বলো দুগ্গা মাইকি'। ছবিতে অঙ্কুশের চরিত্রের নাম সাম্য। নামে সাম্য হলেও কাজে একেবারেই সাম্য নন এই ছবির হিরো। ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা আর মহিলা সংসর্গ ছাড়া কিছু বোঝোনা সাম্য। এমনই এক চরিত্র প্রেমে পড়ে যায় উমার। এই উমা চরিত্রে অভিনয় করছেন নুসরৎ।

এক বনেদী বাড়ির মেয়ে উমা। হঠাৎই নিখোঁজ হয়। আর তার দায়ে বিভিন্ন ঘটনাক্রমে উমার দাদারা ধরে আনেন সাম্যকে। মুগুর ভাঁজা

রাজের জীবনে নতুন প্রেম অঙ্কুশ, যা বললেন নুসরৎ

ও কুস্তি ছাড়া উমার দাদারা কোনও কিছুকেই ভালোবাসেন না। আর তাঁদের জীবনের সবচেয়ে বড় আদর ও ভালোবাসার জায়গা হল ছোট বোন উমা। এবার কীভাবে সাম্য উমাকে উদ্ধার করে, আর উদ্ধারের পর কী হয় , তা জানতে হলে দেখতে হবে 'বলো দুগ্গা মাইকি'।

রাজের জীবনে নতুন প্রেম অঙ্কুশ, যা বললেন নুসরৎ

২২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা এই ছবির শ্যুটিং নিয়ে নানা গল্প উঠে এলো রাজ-নুসরৎ- অঙ্কুশের আড্ডায়। আড্ডায় চলে দেদার খুনসুটি। মজা করে নুসরৎ অভিযোগ করেন, রাজ ছবিতে অঙ্কুশকে নিয়েই বেশি ব্যাস্ত ছিলেন। অভিযোগ, কার্যত রাজ আর অঙ্কুশের প্রেমই চলছে ছবির শ্যুটিং -এ। টলিউডের এই তিন তারকার মজদার আড্ডা ফেসবুকে লাইভ ছিল। যা পোস্ট করেন অঙ্কুশ হাজরা। লাইভ সুরু হতেই বহু কমেন্ট , লাইক আসতে থাকে।

উল্লেখ্য, এর আগে ইদে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'চ্যাম্প' মুক্তি পেয়েছিল । সেই ছবি বক্স অফিসে ভালো বাজার করলেও, আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। তাই দুর্গাপুজার আবহে তৈরি এই ছবি ঘিরে রাজ সহ আশা গোটা টিমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+