শুভশ্রীর জন্য বিয়ের আগের রাতে কোন গানের তালে নাচলেন রাজ! দেখুন ভিডিও

জমে উঠেছিল রাজ-শুভশ্রীর বিয়ের আগের রাত। আইবুড়োভাত থেকে শুরু করে 'মেহেন্দি' অনুষ্ঠানের পরই, আসর জমিয়ে দেয় পাঞ্জাবী ঢাক। স্টেজ তৈরিই ছিল।

জমে উঠেছিল রাজ-শুভশ্রীর বিয়ের আগের রাত। আইবুড়োভাত থেকে শুরু করে 'মেহেন্দি' অনুষ্ঠানের পরই, আসর জমিয়ে দেয় পাঞ্জাবী ঢাক। স্টেজ তৈরিই ছিল। আর তারই মধ্যে জমে উঠল নাচের গানের আসর। এদিন হবু কনে শুভশ্রীর দুই হাত সেজেছিল মেহেন্দির নক্সাতে। আর পরনে ছিল ল্যাহেঙ্গা। অন্যদিকে রাজ এক্কেবারে বাঙালিয়ানার মেজাজে থেকে ধুতি পাঞ্জাবীতে নিজেকে সাজিয়ে নেন।

শুভশ্রীর জন্য বিয়ের আগের রাতে কোন গানের তালে নাচলেন রাজ! দেখুন ভিডিও

তখন সবেমাত্র আসর জমতে শুরু করে দিয়েছিল বাওয়ালি রাজবাড়িতে। এমন সময়ে স্টেজে রাজ! আর চারপাঁচজন বাঙালি 'হবু বর'-এর বেশে তিনিও এদিন ছিলেন ধুতি -পাঞ্জাবীতে। আর রাজ স্টেজে উঠতেই শুরু হল 'পেহলা নশা ' গানটি। ধুতি পরেই শুভশ্রীর জন্য সেই গানের সঙ্গে কোমর দোলালেন রাজ। ঘটনাটি ধরা পড়েছে একটি ভিডিওতে। আর সই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়।

#subhashree #rajshree #singing#mehandi #mehandiceremony

A post shared by Subhashree Gangully Dev (@subhashree_gangully_dev) on

এর আগে বজবজের বাওয়ালি রাজবাড়িতে আইবুড়ো ভাতের আসর বসে। সেখানে রাজ ও শুভশ্রীর আলাদা আলাদা ভাবে আইবুড়ো ভাত আয়োজন করা হয়। গতকাল লাল ব্লাউজ-ক্রিম রঙের শাড়িতে অসামান্যা হয়ে উঠেছিলেন শুভশ্রী। পরে মেহেন্দির আসরে শুভশ্রী একটি ল্যাহেঙ্গা পরেন। বিয়ে ও রিসেপশনের জন্য টলিউড ডিভা শুভশ্রী বেছে নিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি। আপাতত দুজনেই ব্যস্ত গায়ে হলুদের অনুষ্ঠান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+