বিয়ের পরদিন সকালে শুভশ্রীকে টুইটে কী বার্তা দিলেন রাজ! দেখে নিন
বিয়ের রাতের পরদিন ঘুম থেকে উঠেই সদ্য বিবাহিত স্ত্রীর ছবি তুলে ফেলেছেন রাজ। ছবিটি টুইটারে পোস্ট করে শুভশ্রীকে সেখান নিজের 'লাইফ' বলে আখ্যা দেন রাজ!
আপাতত শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের পরিচয় 'মিসেস চক্রবর্তী' হিসাবে! যদিও শুভশ্রীর সোশ্যাল মিডিয়া সাইটে তাঁর নামেরপদবীর পরিবর্তন এখনও ধরা পড়েনি। সোনমের মতো বিয়ের পর পরই পদবী সোশ্যাল মিডিয়ায় পদবী পাল্টে ফেলেননি শুভশ্রী। বহু বিতর্ক ঝড়ঝাপ্টার পর শেষমেশ সম্পন্ন হয়েছে রাজ শুভশ্রীর বিয়ে। টলিউডের অন্যতম হাইপ্রফাইল বিয়ে আপাতত এটিই।

এদিকে বিয়ের রাতের পরদিন ঘুম থেকে উঠেই সদ্য বিবাহিত স্ত্রীর একটি অনবদ্য় ছবি তুলেছেন রাজ। ছবিটি টুইটারে পোস্ট করে শুভশ্রীকে সেখান নিজের 'লাইফ' বলে আখ্যা দেন রাজ! টুইট সামনে আসতেই তা নিয়ে রিটুইট শুরু হয়ে যায়। পাশাপাশি শুভশ্রীকে 'গুড মর্নিং' উইশ করতেো ভোলেননি রাজ। ছবিতে সিঁদুরে রাঙা শুভশ্রীর পরনে লাল পাড় সাদা শাড়ি। মেকআপ ছাড়া শুভশ্রীর এই ছবিতে, দেখা যাচ্ছে হাতের শাঁখা পলাও।
Good Morning Life.... #SnR #WeddingDiaries #FirstMorning # pic.twitter.com/XeIOZITBIO
— rajchoco (@iamrajchoco) May 12, 2018
আগামী ১৩ তারিখ রাজ -শুভশ্রীর রিসেপশান। নব দম্পতি এখন সেদিকেই তাকিয়ে। রিসেপশনে টলিউড তারকাদের চাঁদের হাট বসতে চলেছে বলে খবর। উল্লেখ্য, গতকাল বজবজের বাওয়ালি রাজ বাড়িতে বিয়ে সম্পন্ন হয় পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তাঁদের বিয়ের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা বাইরাল হয়ে ওঠে।












Click it and Unblock the Notifications