বহুপ্রতীক্ষিত রাজ-শুভশ্রীর এনগেজমেন্ট হাজির কারা, দেখুন এক্সক্লুসিভ ছবি

পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এনগেজমেন্ট সেরে ফেললেন। কয়েকমাস পরই ১১ মে আনুষ্ঠানিক বিয়েও সেরে ফেলবেন দুজনে।

পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এনগেজমেন্ট সেরে ফেললেন। কয়েকমাস পরই ১১ মে আনুষ্ঠানিক বিয়েও সেরে ফেলবেন দুজনে। টলিউডে এই দুজনের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে এসেছিলেন মিমি-ও। তবে মিমিকে পিছনে ফেলে শেষপর্যন্ত শুভশ্রীকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন রাজ। আনন্দপুরের নিজের ফ্ল্যাটে গোপনে বন্ধুবান্ধব নিয়ে এনগেজমেন্ট সেরেছেন রাজ। একনজরে দেখে নিন সেই অনুষ্ঠানের এক্সক্লুসিভ ছবি।

চুপিচুপি

চুপিচুপি

প্রেম ও সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি দুজনকে নিয়ে। তাই সম্ভবত এনগেজমেন্টের দিনও মজার ছবি তুলে বিষয়টি হালকা করে দিলেন রাজ-শুভশ্রী। [ছবি সৌজন্য : রাজ-শুভশ্রীর টুইটার অ্যাকাউন্ট]

অবশেষে...

অবশেষে...

অবশেষে দুজনে এনগেজমেন্ট সারলেন। দুই প্রাণ এক হল। শুভশ্রীকে আপন করে নিলেন রাজ।

এনগেজমেন্ট রিং

এনগেজমেন্ট রিং

এনগেজমেন্ট সারার পরে দুজনে রিং সামনে নিয়ে দিলেন পোজ।

রাজ-শুভশ্রী

রাজ-শুভশ্রী

এভাবে কি সমালোচকদের মুখ ভেঙালেন রাজ? নিন্দুকেরা সমালোচনা করতেই পারেন। তবে ঘটনা হল রাজ-শুভশ্রী এখন এক হয়ে গিয়েছেন।

দুজনের এক হওয়া

দুজনের এক হওয়া

অবশেষে এক হলাম। এনগেজমেন্টের পর রিং দেখে কি শুভশ্রীকে একথাই বলছেন রাজ?

হাজির বন্ধুরাও

হাজির বন্ধুরাও

অনিন্দিতা থেকে সৌরভ অনেক বন্ধু ও সহকর্মীরাই রাজের এনগেজমেন্ট আলো করে ছিলেন। নবদম্পতিকে নিয়েও ছবি তুলেছেন সকলেই।

হাজির রুদ্রনীল

হাজির রুদ্রনীল

রাজের অন্যতম কাছের বন্ধু রুদ্রনীল ঘোষ এনগেজমেন্টে হাজির থাকবেন না, তা কখনও হয় নাকি। অন্য বন্ধুদের মতো তিনিও পোজ দিয়ে সেলফি তুললেন।

শ্রীকান্ত মোহতা

শ্রীকান্ত মোহতা

যে ভেঙ্কটেশ ফিল্মসের হাত ধরে রাজ ও শুভশ্রীর উঠে আসা, সেই শ্রীকান্ত মোহতাও নবদম্পতিকে প্রাণভরে আশীর্বাদ করে ছবি তুললেন এনগেজমেন্ট অনুষ্ঠানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+