একি! বিরাট কোহলির কোলে খেলা করছে রাজ–শুভশ্রীর ছেলে যুবান
একি! বিরাট কোহলির কোলে খেলা করছে রাজ–শুভশ্রীর ছেলে যুবান
রাজ চক্রবর্তী–শুভশ্রী ও বিরাট কোহলি–অনুষ্কা শর্মা, কি সম্পর্ক বলুন তে এই দুই জুটির মধ্যে। দু’জনের স্ত্রীরা যদিও চলচ্চিত্রের সঙ্গে সম্পর্ক রয়েছে, তবে আর একটি মিল রয়েছে। এই চারজনের সন্তান একই। না, না এটা শুনে ভির্মি খাবেন না। আসলে সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরের জেরে ইসকি টোপি উসকে সর হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দেখা গিয়েছে, রাজ–শুভশ্রীর পুত্র যুবান বিরাট কোহলির কোলে।

গতবছর সেপ্টেম্বরে জন্ম হয় রাজ–শুভশ্রীর ছেলের। ছেলের চারমাস পূর্ণ হওয়ায় একটি ছবি ও ভিডিও আপলোড করেছিলেন শুভশ্রী। ছবিতে ছেলে যুবানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাজ। তাঁর পরনে রয়েছে নীল টি-শার্ট। এই ছবি ফটোশপ করে একটি ভিডিও ব্যবহার করা হয়েছে। আর রাজের মুখের বদলে বসিয়ে দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখ। ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবর শেয়ার করেছেন শুভশ্রী। যার একটিতে প্রথমে প্রশ্ন করা হয়েছে, “বিরাট কোহলির কোলে কি ভামিকা?” তারপর উত্তরে লেখা হয়েছে, “না, রাজের সঙ্গে রয়েছে যুবান।” ১১ জানুয়ারি বিরাট ও অনুষ্কা তাঁদের প্রথম কন্য সন্তান ভামিকাকে স্বাগ জানিয়েছেন। কিন্তু তাঁরা এখনও তাঁদের সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি। তাই ভক্তদের মধ্যে ভামিকাকে দেখার প্রবল আগ্রহ চেপে রয়েছে। যদিও বিরুষ্কা স্পষ্টভাবে জানিয়েছেন যে তাঁরা তাঁদের সন্তানের সুরক্ষার জন্য এখনই তাঁর ছবি পোস্ট করবেন না। তবে সম্প্রতি অনুষ্কা মেয়ের এক ঝলক পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে এবং সেখানেই মেয়ের নাম ভামিকা রাখা হয়েছে জানান।












Click it and Unblock the Notifications