ফিল্ম শ্যুটে রাজ-জিৎ দ্বন্দ্ব তুঙ্গে! টলিউড জুড়ে কানাঘুষো
টলিউড জুড়ে কান পাতলেই শোনা যাচ্ছে, নতুন এক সমীকরণ ভাঙার খবর। সূত্রের দাবি , 'শেষ থেকে শুরু' ছবির শুরু থেকেই নাকি শেষের পথে হাঁটতে শুরু করেছিল জিৎ-রাজের বন্ধুত্ব!
টলিউড জুড়ে কান পাতলেই শোনা যাচ্ছে, নতুন এক সমীকরণ ভাঙার খবর। সূত্রের দাবি , 'শেষ থেকে শুরু' ছবির শুরু থেকেই নাকি শেষের পথে হাঁটতে শুরু করেছিল জিৎ-রাজের বন্ধুত্ব! গোটা ফিল্মের শ্যুটিং ঘিরেই নাকি তাঁদের ঝামেলা ঝঞ্ঝাট লেগেই ছিল।

এক প্রথম সারির বাংলা সংবাদপত্রের রিপোর্টেও প্রকাশিত হয়েছে যে রাজের সঙ্গে ঝামেলার খবর স্বীকার করে নিয়েছিলেন জিৎ। আর তাঁর দাবি প্রতিটি ছবিতেই যেমন তিনি নিজস্ব ইনপুট দিয়ে থাকেন, তেমনই এই ছবির ক্ষেত্রেও নিজের মতামত পোষণ করেছিলেন জিৎ। আর তা ঘিরেই বিতর্ক। এমনিতেই জিৎ নিজের লুক নিয়ে ফিল্মের ক্ষেত্রে বেশ সচেতন। আর সেই জায়গা থেকেই এমন দ্বন্দ্ব শুরু হয়েছে বলে খবর। তবে অন্যদিকে পরিচালক হিসাবে রাজের দাবি, এই সমস্ত তথ্য ভুয়ো। এমন কোনও ঘটনাই ঘটেনি।
যদিও একটা সূত্রের দাবি, ফিল্মের শ্যুটিং এর সময় ধীরে ধীরে রাজকে ছাপিয়ে ইউনিটের মধ্যে দাপট বাড়াতে থাকেন জিৎ। যা সহজে মেনে নেননি পরিচালক রাজ। আর শুরু হয়ে যায় দ্বন্দ্ব। প্রোডাকশনের রাশও নাকি জিৎ নিজের হাতে রাখতে চেয়েছিলেন, আর সেখান থেকেই পরিস্থিতি বদলাতে থাকে। যদিও আপাতত ফিল্মের মুক্তির দিকে তাকিয়ে গোটা ইউনিট। জিতের দাবি, কাজের ক্ষেত্রে এমনটা হয়েই থাকে । আপাতত তিনি ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত।












Click it and Unblock the Notifications