দাদা ইউভানের সঙ্গেই মিলিয়েই নামকরণ, রাজ-শুভশ্রীর মেয়ের নামের মানে জানেন?
অপেক্ষার অবসান। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের বাবা হলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স এ এই সুখবর দিয়েছেন। লিখেছেন, 'আমাদের বাড়িতে ছোট ভালোবাসা ও আনন্দের আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি।
আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ চাই।' অর্থাৎ রাজের পোস্টেই স্পষ্ট ছোট্ট ইউভানের বোন এসেছে। রাজ চক্রবর্তীর এই পোস্টের সঙ্গেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। তবে জল্পনা ছিল কী নাম রাখবেন তাঁরা মেয়ের, সেই নিয়ে অবশেষে সামনে এসেছে রাজ-কন্যার নাম। ছেলে ইউভানের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রাখলেন তারকা দম্পতি। দাদা ইউভানের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রাখলেন অভিনেত্রী।

শুভশ্রী লেখেন, যে তাঁর মেয়ের নাম ইয়ালিনী চক্রবর্তী। তবে এই নামের মানে কী জানেন? ইয়ালিনী চলতি বাঙালি নাম নয়, এটি হিন্দি শব্দ। ইয়ালিনী আসলে দেবী সরস্বতীর অন্য নাম। এই নামের আরেক অর্থ হল যে যাঁর কন্ঠে জাদু।
চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। তখনই চার মাস কেটে গিয়েছিল। সে সময় চুটিয়ে কাজও করছিলেন নায়িকা। তার পর বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন শুভশ্রী।
২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী। এত দিন বড় ছেলে ইউভানকে ঘিরেই ছিল তাঁদের পৃথিবী। জন্মের প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ইউভানের প্রতিটি বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ এবং শুভশ্রী। আর এবার রাজ-কন্যাকে দেখতেও মুখিয়ে আছেন ফ্যানেরা।












Click it and Unblock the Notifications