২টি কলার দাম নিয়ে রাহুলের টুইট পর বিপাকে পাঁচতারা হোটেল! নজর পড়ল 'কর' বিভাগের
অভিনেতা রাহুল বোসের সাম্প্রতিক টুইট ঘিরে ব্যাপক শোরগোল গোটা নেট দুনিয়ায়। টুইটে রাহুল জানিয়েছেন , চণ্ডীগড়ের এক পাঁচতারা হোটেলে ২ টি কলা তিনি অর্ডার দেন। আর তার দাম হয় ৪৪২.৫০ টাকা।
অভিনেতা রাহুল বোসের সাম্প্রতিক টুইট ঘিরে ব্যাপক শোরগোল গোটা নেট দুনিয়ায়। টুইটে রাহুল জানিয়েছেন , চণ্ডীগড়ের এক পাঁচতারা হোটেলে ২ টি কলা তিনি অর্ডার দেন। আর তার দাম হয় ৪৪২.৫০ টাকা। এরপরই সেই টুইট ঘিরে শোরগোলের পাশাপাশি, তাতে নজর পড়ে 'কর ' বিভাগের। প্রশ্ন ওঠে, কোন হিসাবে ২ টি কলার দাম ৪৪২.৫০ টাকা হয়?

চণ্ডীগড়ের 'আবগারী ও কর' দফতরের প্রধান মনদীপ বরার জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তদন্তে নামছে কর বিভাগ। কিভাবে একটি হোটেল সতেজ ফলে জিএসটি বসাতে পারে , তা নিয়ে প্রশ্ন তুলেই চলবে তদন্ত। আর তদন্তে যদি কোনও রকমের দুর্নীতি পাওয়া যায়, তাহলে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এর আগে, টুইটারে একটি ভিডিও পোস্ট করে রাহুল বোস প্রশ্ন তোলেন কলা যদি প্রতি কেজি ২০ টাকাও হয়, তাহলে ২ টি কলা খুব জোড় ৬০ টাকা সর্বোচ্চ দামে বিক্রি হতে পারে। সেক্ষেত্রে কিভাবে এই ফলের দাম ৪৪২.৫০ টাকা হতে পারে?এরপরই সরব হয় নেট দুনিয়া থেকে প্রশাসন।












Click it and Unblock the Notifications