রাহুল অরুণোদয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারির সমুদ্রে ডুবে অকালে প্রয়াত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিনেতার পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলকে "খুব পছন্দের অভিনেতা ও মানুষ" হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, "বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত।"

এই খবর আসার পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দ্রুত প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। তিনি শোকাহত পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, "আমরা সবাই রয়েছি। আমার এই পাড়ার যতজন আছে, সবাই আমরা রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওর বাড়িতে, ওর মায়ের কাছেও আমাদের লোকেরা রয়েছে। নীচেও আমরা সবাই রয়েছি। আমরা সর্বতোভাবে ওদের পরিবারের পাশে আছি।"
রাহুলের প্রয়াণের খবর পরিচিতরাও বিশ্বাস করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকে জানতে পারেন। অনেকে জানতে পারেন সংবাদমাধ্যমে। আর তারপরই টলিউড জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications