মুক্তি পেল 'রইস' ছবির ট্রেলর : 'কাবিল'-এর হৃতিক নয়, রইস-এর নওয়াজউদ্দিনই শাহরুখের জন্য বড় 'থ্রেট'
চোখে পুরু কাজল, সোনালি ফ্রেমের চশমা, ফের একবার শাহরুখ খানকে দেখা যাবে অন্য অবতারে। রইস ছবিতে। তাই প্রথম থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা রয়েছে শাহরুখ ভক্তদের।
চোখে পুরু কাজল, সোনালি ফ্রেমের চশমা, ফের একবার শাহরুখ খানকে দেখা যাবে অন্য অবতারে। রইস ছবিতে। তাই প্রথম থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা রয়েছে শাহরুখ ভক্তদের। তবে ছবিমুক্তির দিন প্রকাশ হওয়ার পর থেকেই সরাসরি প্রতিযোগিতায় চলে আসে হৃতিক রোশনের 'কাবিল'। একই দিনে এই দুই ছবি মুক্তি পাচ্ছে।
স্বভাবতই কে কাকে টেক্কা দেবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। আজ, বুধবার রইস-এর ট্রেলার মুক্তির পর অবশ্য পুরো নকশাটাই বদলে গিয়েছে। শাহরুখের প্রতিযোগীতা এখন আর কাবিল ছবির হৃতিক রোশনের সঙ্গে নয় বরং রইস-এর নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গেই।

একদিকে নেগেটিভ হিরোর চরিত্রে শাহরুখ খান,আইনের উল্টো পথা চলা মাফিয়া রইস। অন্যদিকে এসিপি গুলাম পটেল ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি। সত্যি কথা বলতে, রইস শাহরুখ ট্রেলরে যেন ফিকে হয়ে গিয়েছেন নওয়াজউদ্দিনের কয়েক ঝলকের কাছে।
গ্ল্যামারে কিং খানের ধারে কাছে না আসলেও ছবির ট্রেলারে নওয়াজউদ্দিনের শান্ত দৃষ্টি সাবলীল সংলাপে ট্রেলরে ছেয়ে গিয়েছেন নওয়াজউদ্দিন। অবশ্যই এই ছবিতে শাহরুখকে জোর টক্কর দিতে পারেন নওয়াজ।
২ মিনিট ৪৬ সেকেন্ডের এই ট্রেলরে নিজের ক্যারিশ্মা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন শাহরুখ। কথা বলার ধরণ, হাঁটায় নতুনত্ব আনলেও অ্যাশন দৃশ্যে হয়তো এখনও কিছুটা একঘেয়েমি রয়ে গিয়েছে।
মাহিরা খানকে এই ট্রেলরে দু ঝলক দেখা গিয়েছে। যিনি এই ছবিতে রইসের জীবনের লাভ লাইফ। ভালবেসে রইসকে ব্যাটারি বলেন।
ছবিতে একটি গানে রয়েছেন সানি লিওনি। এই প্রথমবার কিং খানের ছবিতে আইটেম নম্বরে দেখা যাবে সানিকে। লায়লা ম্যায় লয়লা গানের রিমেকে দেখা যাবে তাঁকে।
ছবি নিয়ে যে উন্মাদনা ছিল তা এই ট্রেলারের পর আরও বাড়বে বলেই আমাদের আশা। এই ছবি কি ব্লকবাস্টার হবে তা তো সময় বলবে তবে ট্রেলর যে সুপারহিট তা নিয়ে কোনও সংশয়ই নেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications