বিগ বসে 'সুলতান' সলমনের সঙ্গে সাক্ষাতে আসছেন 'রইস' শাহরুখ, কিন্তু কবে?
শো-এর উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে বিগ বসের দশম মরশুমের ফিনালেতে আসতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিগ বসের সঞ্চালক সুলতান সলমন খানের সঙ্গে দেখা করতে আসছেন শাহরুখ।
বিগ বস ১০ এর গ্র্যান্ড ফিনালের আর বেশিদিন বাকী নেই। তবে ফিনালের যত দিন এগিয়ে আসছে, প্রতিবারের মতোই উত্তেজনা যেন আরও বেড়ে চলেছে। এবারের বিগ বসের ঘরে অর্ধেক প্রতিযোগীরই তারকা ইমেজ ছিল না। সেটা যেন শো-এর টিআরপি আরও বাড়িয়ে দিয়েছে।
এই উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে বিগ বসের দশম মরশুমের ফিনালেতে আসতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিগ বসের সঞ্চালক সুলতান সলমন খানের সঙ্গে দেখা করতে আসছেন শাহরুখ।

তবে জানা গিয়েছে, শুধু দেখা করাই নয়, একইসঙ্গে নিজের আসন্ন সিনেমা রইস-এর প্রচারও সেরে নেবেন তিনি। মূলত সেই উদ্দেশ্যেই বন্ধু সলমনের সঙ্গে ফের একবার টেলিভিশনের পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই সুপারস্টারকে।
এর আগে গত মরশুমে বিগ বসের ঘরে সলমনের সঙ্গে দেখা করতে এসেছিলেন শাহরুখ খান। সেই শো-এর টিআরপি আকাশ ছুঁয়েছিল। প্রযোজকদের আশা, এবারও সেরকম কিছুই হতে চলেছে। বন্ধু সলমনের সঙ্গে দেখা এবং নিজের সিনেমার প্রচার দুটোই একসঙ্গে সেরে নেবেন শাহরুখ। আর বদলে দশর্কেরা পাবেন ভরপুর বিনোদনের টোটকা।
— Salman Khan (@BeingSalmanKhan) January 8, 2017
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications