Radhika Merchant: নিতা আম্বানিকে ফ্যাশনে জোর টক্কর রাধিকার পরিবারের এই সদস্যের, জানেন তিনি কে?

সেই গত বছর থেকে শুরু হয়েছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং সেলিব্রেশন। ১২ জুলাই তাঁদের বিয়ে। ভারতের প্রথম সারির দুই শিল্পপতি পরিবার সম্পর্কে এক হতে চলেছেন। জাঁক জমক করে চলছে সেই অনুষ্ঠান।

কণে রাধিকা মার্চেন্ট রূপে-গুণে লক্ষ্মী-সরস্বতী তাতে কোনও সন্দেহ নেই। নীতা আম্বানির ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে জোর টক্কর দিচ্ছে তাঁর হবু ছোট বউমা। কিন্তু পর পর দুটি সেলিব্রেশনেই সবচেয়ে বেশি মিডিয়ার নজর কেড়েছেন রাধিকার পরিবারেরই এক সদস্য।

Radhika Merchent

এককথায় মিডিয়ার সব অ্যাটেনশনই কেড়ে নিয়েছিলেন। তিনি আর কেউ নন রাধিকার দিদি অঞ্জলি মার্চেন্ট। রাধিকার থেকেও সুন্দরী তিনি। রাধিকার বিয়ের অনুষ্ঠানের প্রথম দিন থেকেই ফ্যাশন স্টেটমেন্টে সকলের নজর কেড়েছেন অঞ্জলি। প্রথম দিন যখন সকলে ভারী ভারী গয়না পরে এসেছিলেন। তখন একেবারে হালকা সেজেছিলেন অঞ্জলি। গায়ে তেমন কোনও ভারী গয়না ছিল না তাঁর। আর তাতেই মিডিয়ার সব অ্যাটেনশন কেড়ে নিয়েছিলেন তিনি।

আম্বানি পরিবারে নীতা আম্বানির ফ্যাশন স্টেটমেন্ট সবসময়ই লাইম লাইটে থাকে। কিন্তু রাধিকা মার্চেন্ট আম্বানি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পর সেই ফ্যাশন স্টেটমেন্টকে টক্কর দিতে শুরু করেছে। রাধিকার ফ্যাশন স্টেটমেন্ট সব সময়ই চর্চার বিষয় থাকে। কিন্তিু এবার যেন সকলকে তাক লাগিয়ে দিয়েছেন রাধিকার দিদি অঞ্জলি।

রাধিকার গৃহশান্তি পুজোয় সকলের নজর ছিল অঞ্চলির উপরেই। শুধু রূপে লক্ষ্মীই নন অঞ্চলী গুণেও সরস্বতী। বাবার কোম্পানির দেখাশোনার সিংহভাগ দায়িত্ব তাঁরই। অঞ্জলির বিয়ে অনেকদিন আগেই হয়ে গিয়েছে। তাঁর সন্তানও রয়েছে। খুব বেশি সাজগোজ পছন্দ করেন না অঞ্জলি। তাঁর সাদামাঠা লুকই নজর কেড়েছে সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+