ফুলের ওড়না গায়ে জড়িয়ে হলুদ মাখলেন রাধিকা, জানেন কতক্ষণ সময় লেগেছে তৈরি করতে
গায়ে হলুদে ফুলের ওড়না গায়ে জড়িয়ে এলেন রাধিকা মার্চেন্ট। সাদা ফুলের ওড়নায় ার সঙ্গে হলুদ রঙের লেহেঙ্গা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে রাধিকা মার্চেন্টে হলদি ড্রেস। কিন্তু জানেন কি কতক্ষণ লেগেছে এই ফুলের ওড়নাটি তৈরি করতে?
রাধিকার বিয়ের অনুষ্ঠানের প্রত্যেকটি আউটফিটই চমকে দিয়েছে সকলকে। গায়ে হলুদের আউটফিট আরও সুন্দর। গা ভর্তি ফুলের গয়না সঙ্গে ফুলের ওড়নায়ে সেজেছিলেন কণে। অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক হলেও ফুলের ওড়নাটি কিন্তু তৈরি করেননি তিনি। সেটা তৈরি করেছে সৃস্টি ক্যালকাট্টাওয়ালার ফ্লোরাল আর্ট সংস্থাটি।

তারা ফুলের গয়না তৈরি করে থাকে। সংস্থার মালিক জানিয়েছেন গায়ে হলুদের অনুষ্ঠানের আগেরদিন রাতে তাঁর কাছে এসেছিল অর্ডার। রাত জেগে ঘণ্টা ধরে সেই ফুলের ওড়না তৈরি করেছিলেন শিল্পীরা। তাঁদের সেই পরিশ্রম বৃথা যায়নি। হলদির পোশাকে ফুলের ওড়নাটিই সবার নজর কেড়েছে।
রাধিকার গায়ে হলুদের পোশাকের স্টাইলিংটা পুরো করেছিলেন রেহা কাপুরের সংস্থা। তাঁর টিম রাতে গিয়ে এই ফুলের ওড়না তৈরির বরাত দিয়েছিল কোম্পানিকে। গত ৮ জুলাই অনন্ত রাধিকায় গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে অন্টালিয়ায়। জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডেদের মতো তারকারাও এই গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
শুধু ফুলের ওড়নাই নয় ফুলের গয়নাও পরেছিলেন রাধিকা। সবটাই তৈরি করেছিল সেই সংস্খা। কানের দুল, গলার হার, চোকার, হাতফুল সবটাই তৈরি হয়েছে সত্যিকারের ফুল দিয়েই। টগর কুঁড়ি দিয়ে পুরো গয়না এবং ওড়না তৈরি করা হয়েছে।
এই সংস্থাটি বলিউডের অনেক তারকার বিয়েতেই ফুলের গয়না তৈরি করে দিয়েছেন। ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কিয়ারা আদবানির বিয়েতে ফুলের সাজ তৈরি করে দিয়েছিল এই কোম্পানিই। এখানে ফুলের গয়নার রেঞ্জ শুরু হয় ১০,০০০ টাকা থেকে।












Click it and Unblock the Notifications