'অভিনেত্রী হতে গেলে যৌন সম্পর্ক গড়তে হবে', বলিউডের যৌন হেনস্থা অভিনেত্রীরা যা বললেন
বলিউডের অন্দরে যৌনতা ও যৌন সম্পর্ককে কেন্দ্র করে বিভিন্ন ঘটনার কথা সামনে আসে। ফিল্মে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক মহিলাকেই শিকার হতে হয়েছে প্রডিউসারের 'কাস্টিং কাউচ'-এর
বলিউডের অন্দরে যৌনতা ও যৌন সম্পর্ককে কেন্দ্র করে বিভিন্ন ঘটনার কথা সামনে আসে। ফিল্মে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক মহিলাকেই শিকার হতে হয়েছে প্রডিউসারের 'কাস্টিং কাউচ'-এর। এনিয়ে বলিউড কোরিওগ্রাফার সরোজ খানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়ে বলিউডের অন্দরে ও বাইরে। এরকম, এক পরিস্থিতিতে বলিউডে যৌন নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাধিকা আপ্তের মতো অভিনেত্রীরা।

বিবিসি ওয়ার্ল্ড নিউজের একটি বিশেষ তথ্যচিত্রে বলিউডের অন্দরের কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন রাধিকা আপ্তে ও ঊষা যাদব। রাধিকা ও ঊষা এমন দুই অভিনেত্রী যাঁরা কাস্টিং কাউচ তথা যৌন হেনস্থারঘটনা নিয়ে সরব হয়েছে । বলিউডের এই অন্ধকার দিক উন্মোচন করতে গিয়ে, রাধিকা বলেন , 'কিছু মানুষ এখানে ভগবান হিসাবে বিবেচিত হন। তাঁরা এতটাই ক্ষমতাশীল যে তাঁদের বিরুদ্ধে মুখ খুলে কোনও লাভের লাভ হবে না। অনেকেই ভাবেন আমার কেরিয়ার খারাপ হয়ে যাবে। ' বিবিসির তথ্যচিত্র 'বলিউডস ডার্কেস্ট সিক্রেট' -এ এমনই দাবি করেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে।
'পার্চড' খ্যাত অভিনেত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় হলিউডের'মি টু' ক্যাম্পেন নিয়ে, তখন তিনি জানান, 'যেভাবে মহিলা ও পুরুষরা একসঙ্গে এগিয়ে এসেছে আর সিদ্ধান্ত নিয়েছে আর এটা হতে দেওয়া যাবে না, আমার আশা এটা এখানে (বলিউড)-এও হবে।' এদিকে, অভিনেত্রী ঊষা যাদব আরও চাঞ্চ্যকর দাবি করেছেন। তিনি বলেন , তাঁকে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাফ বলা হয়েছিল তিনি যেন পরিবর্তে কিছু দেন।ঊষার প্রশ্ন ছিল , 'কী দিতে হবে ? টাকা?'প্রত্য়ুত্তরে , জানানো হয় 'যৌনতা'। ঊষা বলেন, বহুবার কাস্টিং কাউচের শিকার হতে হয় তাঁকে। একবার এক কাস্টিং এজেন্ট তাঁকে বলেন, 'যখন দরকার তখন নিজের যৌনতাকে প্রকাশ কর, আর তা কর হাসিমুখে' । পাশাপাশি ঊষার দাবি, তাঁকে বলা হয়,অভিনেত্রী হতে গেলে যৌন সম্পর্ক গড়তেই হবে। এক ব্যক্তি ঊষাকে একবার অভব্য়ভাবে ছুঁয়ে ছিলেন, হাত দিয়েছিলেন সারা গায়ে। ঊষা বাধা দিতে গেলে, তাঁকে বলা হয়, ' কাজ করতে গেলে এরকম অ্যাটিচুড বরদাস্ত রা হবে না। '
উষার দাবি, এরকম ঘটনা বার বার হয়েছে তাঁর সঙ্গে।












Click it and Unblock the Notifications