বিকিনিবাসে রাধিকা, ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপদেশের ছড়াছড়ি

রাধিকা আপ্তে নিজের বিকিনি অবতারের ছবি দেওয়ায় নীতি পুলিশের দায়িত্ব নেটিজেনরা, রাধিকা -র হেলদোল নেই।

ফের একবার নেটিজেনদের নৈতিক দাদাগিরি। এবার এই মরাল পুলিসিংয়ের শিকার হলেন রাধিকা আপ্তে। সোশ্যাল মিডিয়ায় বিকিনিবাসে ছবি দিয়ে বিনি পয়সার অঢেল উপদেশ শুনলেন তিনি।

বিকিনিবাসে রাধিকা, ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপদেশের ছড়াছড়ি

মেন স্ট্রিম ছবির সেরকম নায়িকা না হলেও রাধিকা আপ্তের নিজস্ব একটা ফ্যান ফলোয়িং আছে। এ বছরের শুরুতেই তাঁর ও অক্ষয় কুমারের অভিনীত 'প্যাডম্যান'রিলিজ করেছে। তিনি শুধু বলিউডেই নয়, বাংলায় তামিলে, ইংরাজিতে একাধিক ছবিতে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেকেছেন। এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তিনি। বিচে-র থেকে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর মধ্যে একটি ছবিতে তিনি ও তাঁর বন্ধু সৈকতে বসে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করছেন। দোষের মধ্যে সেখানে রাধিকার পরণের পোশাক বিকিনি। ব্যাস এতেই নেটিজেনদের সতীত্বের মানসিকতায় আঘাত পড়েছে।

বিকিনিবাসে রাধিকা, ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপদেশের ছড়াছড়ি

প্রতিবারের মতো তাঁরা ফের একবার ভারতীয় সংস্কৃতি নিয়ে নিজেদের জ্ঞানের ঝাঁপি খুলে বসেছেন। কেউ কেউ আবার শুধু নীতি উপদেশ নিয়েই থাকেননি, শালীনতার সীমা অতিক্রম করেও বিভিন্ন ব্যক্তিগত আক্রমণ করেছেন। সব মিলিয়ে বেশ করুচিকর। কেউ নায়িকাকে ভারতীয় সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, কেউ আবার এটা মনে করিয়ে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিশোর-কিশোরীরাও থাকে। তাই তাদের কথা মাথায় রাখা উচিত রাধিকা আপ্তে। তবে সৌভাগ্যের বিষয় কেউ কেউ আবার রাধিকার হয়েও কথা বলছেন।

বিকিনিবাসে রাধিকা, ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপদেশের ছড়াছড়ি

বিকিনিবাসে রাধিকা, ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপদেশের ছড়াছড়ি

তবে নেটিজেনদের যে কোনও পাত্তাই দেন না রাধিকা তা তার নির্লিপ্ততায় বোঝা গেছে। কারণ তিনি না সেই পোস্টের প্রত্যুত্তর দিয়েছেন। বরং তিনি এরপর দারুণ একটি ভিডিও পোস্ট করেছেন।

Sunset with this bird #sunset #sea #soundoftheoceanwaves

A post shared by Radhika (@radhikaofficial) on

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+