দুর্ধর্ষ ব্রিটিশ মহিলা গুপ্তচরের ভূমিকায় রাধিকা! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্যি ঘটনা নিয়ে হলিউড-ড্রামা

বলিউড ফিল্ম 'রাজি' ছবিতে ভারতীয় গুপ্তচর সেহমতের ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট্ট। আর বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউড ছবিতে এবার ব্রিটিশ মহিলা গুপ্তচরের ভূমিকায় থাকছেন অভিনেত্রী রাধিকা আপ্তে।

বলিউড ফিল্ম 'রাজি' ছবিতে ভারতীয় গুপ্তচর সেহমতের ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট্ট। আর বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউড ছবিতে এবার ব্রিটিশ মহিলা গুপ্তচরের ভূমিকায় থাকছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ফলে আগামী দিনে ভারতীয় এই দুই অভিনেত্রীকে সাহসী তথা বুদ্ধিদীপ্ত মহিলা গুপ্তচরের ভূমিকয় দেখা যেতে চলেছে। আলার ছবি 'রাজি' ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। অন্যদিকে, রাধিকার যে চরিত্রের জন্য বিবেচিত হয়েছেন তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা।

দুর্ধর্ষ ব্রিটিশ মহিলা গুপ্তচরের ভূমিকায় রাধিকা! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্যি ঘটনা নিয়ে হলিউড-ড্রামা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটি গুপ্ত বাহিনী ছিল। যে গুপ্ত সেনা , শুধুমাত্র চার্চিলের জন্য বিভিন্ন খবরাখবর আনত। চার্চিলের এই গুপ্ত বাহিনীর একজন ছিলেন নূর ইনায়াত খান। যিনি ব্রিটেনের হয়ে ফ্রান্সে গুপ্তচরকবৃত্তি করতেন। এই প্রবাসী ভারতীয় ব্রিটেনের নাগরিক হিসাবে গুপ্তচরবৃত্তির কাজ করতেন। ইনিই প্রথম ওয়্যারলেস মহিলা অপরেটর হিসাবে কাজ করতেন। আর এই দুর্ধর্ষ মহিলার ভূমিকাতে দেখা যেতে চলেছে রাধিকা আপ্তেকে।

এই হলিউড প্রজেক্টে ভার্জিনিয়া হলের ভূমিকায় থাকছেন অভিনেত্রী সারাহ মেগান। এই ভার্জিনিয়া হলের একটি পা কাঠের ছিল। সেই প্রতিবন্ধকতা নিয়েও তিনি গুপ্তচরবৃত্তির কাজ করে গিয়েছেন। এই প্রজেক্ট-এ থাকছেন স্ট্যানা ক্যাটিকও। সব মিলিয়ে আরও একবার এক অন্য ধারার চরিত্রে দেখা দেবে রাধিকা আপ্তে। রাধিকাকে এই নতুন ভূমিকায় কেমন লাগে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+