(ছবি) শুধু FHM-এর কভার পেজেই নয়, শুটিংয়েও সুপার হট রাধিকা!
সম্প্রতি FHM পত্রিকার কভার পেজে দেখা গিয়েছে বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী রাধিকা আপ্তে। আলাদা করে বলার অপেক্ষা রাখে না ব্ল্যাক বিউটি রাধিকার প্রতিটি ছবিই মনমুগ্ধকর। সাদা ঢিলেঢালা শার্ট আর এলোচুলেই একেবারে বাজিমাত করে দিলেন রাধিকা।
তবে শুধু FHM পত্রিকার কভারে শুধু নয়, শুটিংয়ের সেটেও মাতিয়ে দিলেন রাধিকা। ফটোশুটের পর তো ছবি বাছাইয়ে সমস্যায় পড়েছিল FHM কর্তৃপক্ষ। কোনটা ছেড়ে কোনটা কভার ফটো হিসাবে বেছে নেওয়া হবে তা ঠিক করতে একেবারে চুল ছেঁড়ার জো হয়েছিল। এখানে দেখে নিন রাধিকার ফাটাফাটি ফটোশুটের সেই সব ছবিগুলি।

২০০৫ সালে 'বাহ! লাইফ হো তো অ্যায়সি' ছবিতে শাহিদ কাপুরের বোনের চরিত্রে অভিনয় করে বলিউডে পা রাখা। এর পরে ২০০৯ সালে অনিরুদ্ধ রায়চৌধুরির অন্তহীন ছবিতে অভিনয় করে বাঙালি দর্শকের নজর টানতে সমর্থ হন রাধিকা।
২০১১ সালে শোর ইন দ্য সিটি, বদলাপুর, হান্টার, মাঝি-দ্য মাউন্টেন ম্যান পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে দেখা যায়। এছাড়াও সুজয় ঘোষের অহল্যা শর্ট ফিল্মে অভিনয় করে সবার নজর কেড়েছেন রাধিকা। সিনেমার পাশাপাশি থিয়াটারও করেন তিনি।






























Click it and Unblock the Notifications