ফের সুরের জগতে ছন্দপতন! প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন
ফের সুরের জগতে ছন্দপতন! প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন
ফের সুরের জগতে ছন্দপতন! বছরের শুরুতেই সকলকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। দীর্ঘদিন ধরেই নানান অসুখে ভুগছিলেন গায়িকা। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠাণ্ডা লেগে যাওয়ার কারণে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। তারপর পরিবারের সদস্যরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানেই তাঁর ব্রঙ্কো-নিউমোনিয়া ধরা পরে।

যদি সোমবার, ২ জানুয়ারি হাসপাতাল থেকে তাঁকে ছুটি করিয়ে বাড়িতে আনা হয়। কিন্তু আজ ভোর রাতেই মারা যান বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর কন্যা শ্রাবণী সেন। তিনি লেখেন,’ 'আজ মা ভোরে চলে গেল।'
উল্লেখ্য, বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন গায়িকা। ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠাণ্ডা লাগিয়ে ফেলেছিলেন তিনি। তারপর তাঁর জ্বর হয়। সেই সঙ্গে বুকে সর্দি বসে শ্বাসকষ্ট হতে শুরু করে গায়িকার। তাঁর শরীর ক্রমশ খারাপ হতে থাকায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০২২ সালের মার্চ মাসেই ৯০ বছরে পা রেখেছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে খুবই শোকাহত ভক্তরা।
রবীন্দ্রসঙ্গীত জগতের অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তাঁর দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন। বাংলার সঙ্গীত জগতে অনেক অবদান গায়িকার। মায়ের দেখানো পথেই এগিয়েছেন মেয়েরা। রবীন্দ্রসঙ্গীত গানের চর্চা করে গিয়েছেন ছোট মেয়ে শ্রাবণী সেন। তবে ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরণের গানই গেয়ে থাকেন।তবে বয়সের কারণে অনেক দিন ধরেই গানের অনুষ্ঠান, রেকর্ডিং থেকে দূরে রয়েছেন গায়িকা। তখনকার লং প্লেইং রেকর্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গীতিনাট্য, নৃত্যনাট্যের গানে তাঁর মিষ্টি গলা শোনা গিয়েছে। গায়িকার মিষ্টি গলার গানে একসময় বুঁদ হয়ে থাকতেন ভক্তরা। গায়িকা সুমিত্রা সেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতমহলে।












Click it and Unblock the Notifications